,

প্রধান বিচারপতিকে হানিফের ‘ধন্যবাদ’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন- সাংবাদিকদের উদ্দেশ্যে বলা ‘আমার বক্তব্য মিস কোড করবেন না’, প্রধান বিচারপতি এস কে সিনহার এমন উপলব্ধির জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। হানিফ বলেন, প্রধান বিচারপতি বুঝতে পেরেছেন, তার বক্তব্যে সারা দেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্বাধীনতার মীমাংসিত বিষয় নিয়ে তিনি যে কটাক্ষ করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন, সেটা বাংলাদেশের মানুষ সহজভাবে নেয় নি। তিনি বুঝতে পেরেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাই। আজ ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে ঢাকা সংসদীয় আসন-১০ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিএনপি ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছেন উল্লেখ করে হানিফ বলেন, আওয়ামী লীগ অনেক রক্ত চক্ষু উপেক্ষা করে অনেক সামরিক শাসককে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে। তাই এই আওয়ামী লীগকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ