,

আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হচ্ছেন প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

প্রধান বিচাপরতি সুরেন্দ্র কুমার সিনহা এখন আওয়ামী লীগের কাঠগড়ায় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারবিরোধী পক্ষগুলোর বিরুদ্ধে দুদক ও এনবিআর-এর মতো প্রতিষ্ঠান ব্যবহার করে মামলা করে। প্রধান বিচারপতির বিরুদ্ধে আয়-ব্যয়ের হিসাব তদন্ত শুরু- এর স্পষ্ট প্রমাণ। সর্বোচ্চ আদালতকে নতজানু করে রাখতে পোড়ামাটির নীতি গ্রহণ করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় মেনে নিয়ে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করুন। সর্বোচ্চ আদালতকে নতজানু করে রাখতে পোড়ামাটির নীতি সরকারগ্রহণ করেছে বলেও এ সময় মন্তব্য করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এ ছাড়া বন্যাদুর্গত এলাকায় সঠিকভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না অভিযোগ করে প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ তা ভাগবাটোয়ারা করে বিক্রি করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে সঠিকভাবে ত্রাণ সহায়তা পৌঁছে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে