,

‘রায় বাতিলের পর আ. লীগ উন্মাদ হয়ে গেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী রায় বাতিলের পর আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে। তারা প্রধান বিচারপতি ও বিচারবিভাগের উপর বিষের তীর নিক্ষেপ করছেন।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী অভিযোগ করেন, সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার কারণে যারা সরকারের এই কর্মকাণ্ডের প্রতিবাদ করছেন এবং অবৈধ ঘোষণায় যারা সুপ্রীম কোটের পক্ষে অবস্থান করছেন, কথা বলছেন তাদেরকে সরকারের বিভিন্ন বাহিনীর লোকেরা হুমকি দিচ্ছে।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে হামলা হয়েছে এবং হচ্ছে কিন্তু সেখানে তো কেউ রাষ্ট্র পরিচালনায় থাকা সরকারকে দায়ী করেনি। বরং সেখানে সন্ত্রাসী ও উগ্রবাদির দায়ী করেছে। সরকার কিংবা বিরোধী দল কেউ কাউকে দোষারুপ করেনি। বিএনপি রাষ্ট্র পরিচালনায় থাকাকালীন ২১ আগস্টে হামলা হয়েছে বলে তারা বিএনপিকে দায়ী করেছে।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বরেন, আওয়ামী লীগের যেসব নেতা প্রধান বিচারপতিকে পাকিস্তান চলে যেতে বলছেন তাদের কে একটু স্মরণ করে দিতে চাই এই বলে যে, পাকিস্তানে চলে যাওয়ার ইতিহাস তো আওয়ামী লীগের ৭১ সালে অর্পিত দায়িত্ব পালন না করে পাকিস্তান চলে যান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে