,

বারবার এক সরকারকে দেখতে চায় না জনগণ: এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জনগণ বারবার একই সরকারকে আর দেখতে চায় না। বিএনপির রাজনৈতিক অবস্থা একেবারেই নাজুক, তাই আগামীতে জাতীয় পার্টির ওপর জনগণের ভরসা।

মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর ডিগ্রী কলেজ মাঠে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বন্যাকবলিত এলাকায় ত্রাণ অপ্রতুল। তাই বন্যাকবলিত মানুষকে ত্রাণদানের পাশাপাশি পুনর্বাসন করতে হবে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে। তবে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা রায়ের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এসময় দলের প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আকতার, বিরোধীদলীয় হুইপ আলহাজ মো. শওকত চৌধুরী এমপি, রংপুর মহানগর জাপা সভাপতি গোলাম মোস্তফা ভাই, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাপা নেতা এম এ রাজ্জাক, সাজ্জাদ পারভেজ, এবং জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সাল দিদার দিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর ও খাতামধুপুর ইউনিয়নের বন্যাকবলিত এক হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ