,

খালেদার গ্যাটকো মামলা চলবে

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করেছে আপিল বিভাগ।

শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ রায় দেন।

রাযের পর দুদকের আইনজীবী জানান, এ রায়ের ফলে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের পর্যায়ে থাকা এ মামলার কার্যক্রম চলতে আর কোনো আইনি বাধা থাকল না।

আপিল বিভাগে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, মামলার বাদী দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গ্যাটকো দুর্নীতি মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে মামলার এজাহারে আসামি করা হয়।

মামলার পরদিনই খালেদা ও কোকোকে গ্রেফতার করা হয়। ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।

সেখানে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।

চারদলীয় জোট সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মতিউর রহমান নিজামীকেও এ মামলার অভিযোগপত্রে আসামি করা হয়।

এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট আবেদনে আট বছর আগে রুল ও স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। সে সময় জারি করা রুল খারিজ করে ২০১৫ সালের ৫ অগাস্ট রায় দেয় বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ।

মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে আদেশের অনুলিপি বিচারিক আদালতে পৌঁছার দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে বলা হয় ওই রায়ে।

গত বছর ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের পূর্নাঙ্গ রায় প্রকাশ হলে ৫ এপ্রিল বিচারিক আদালতে আত্নসমর্পণ করে জামিন নেন বিএনপি সভাপতি।এরপর ১০ মে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ