,

দেশে চাহিদার তুলনায় বেশি পশু রয়েছে : বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : কোরবানি ঈদে দেশে চাহিদার তুলনায় বেশি পশু রয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে কোনো পশু আমদানির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রবিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন গরু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। তাই ভারত থেকে গরু দেশে আসলে আমাদের দেশের গরু উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবে। বন্যার কারণে দ্রব্যমূল্য কিছুটা বাড়লেও সেটা এই মুহূর্তে স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আমির হোসেন, সাবেক উপাচার্য শরিফ এনামুলসহ আমন্ত্রিত অতিথি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ