,

‘জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে আ’লীগও অবৈধ’

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে শুক্রবার জামালপুরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে জিয়াউর রহমানকে ‘অবৈধ ক্ষমতা দখলকারী’ বললেও মির্জা ফখরুলরা এ বিষয়ে নিশ্চুপ রয়েছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।

মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট ও বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের শাসন আমলকে কেউ যদি অবৈধ বলেন তাহলে তো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগও অবৈধ।

তার মতে, বাকশাল কায়েমের মধ্য দিয়ে সব রাজনৈতিক দলসহ আওয়ামী লীগকেও ব্যান্ড (বাতিল) করা হয়।

ফখরুল বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি দেশে গণতন্ত্র ফেরান। তার শাসন আমলে বহু দলীয় রাজনীতির সূচনা হয়। সেই শাসন আমলের বিধি-বিধানকে অনুসরণ করে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় আওয়ামী লীগ।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের শাসন আমল অবৈধ হওয়ার প্রশ্নই উঠে না; তিনি প্রশ্ন রাখেন, জিয়াউর রহমানের শাসন আমল অবৈধ হলে আওয়ামী লীগ বৈধ হয় কীভাবে।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলটির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে