,

প্রেসক্লাবে মওদুদ আহমেদ‘সরকার ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ।

তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিতর্ক তুলে সরকার এটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। রোববার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকার বিরোধী আন্দোলনের সময় গুম, খুনের শিকার বিএনপি নেতাকর্মীদের চট্টগ্রাম, নোয়াখালী, মাগুরা, সাতক্ষীরা ও লক্ষীপুরের পাঁচটি পরিবারকে এক কালীন আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে অর্পণ বাংলাদেশ নামে একটি সংগঠন।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, এই বিতর্ক দেশের জন্য আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে। সরকারের পতনের জন্য আরও দ্রুত কাজ করবে বলেও জানান তিনি।

দেশে ক্রান্তিকাল চলছে উল্লেখ করে মওদুদ বলেন, সরকার বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা বিচার বিভাগকে খাটো করার প্রচেষ্টায় লিপ্ত। অথচ তাদের দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখা।

সভায় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, নিজের বিবেকবোধ থেকে এর জন্য খায়রুল হককে সরকারি পদ থেকে পদত্যাগ করা উচিত।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ