,

খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৭ আগস্টের মধ্যে ব্যাংকগুলোকে তথ্য পাঠাতে বলা হয়েছে। খালেদা জিয়ার নামে গত সাত বছরে লেনদেনের তথ্য পাঠাতে হবে ব্যাংকগুলোকে।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এনবিআর থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) এ সংক্রান্ত একটি চিঠি এসেছে। চিঠিতে আগামী ১৭ আগস্টের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।

এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ১ জুলাই থেকে এই চিঠি পাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়ার সব ধরনের হিসাব, লেনদেনের তথ্য সাত দিনের মধ্যে জানাতে হবে।

এদিকে মঙ্গলবার (৮ আগস্ট) কর অঞ্চল ৮ থেকে এ সংক্রান্ত চিঠি বানিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর রয়েছে কর অঞ্চল ৮ এর উপ-কর কমিশনার মো. সফিউল আজমের।

এনবিআরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বেগম খালেদা, পিতা: মরহুম ইস্কান্দার মজুমদার, স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, টিআইএন নম্বর ১৭৩৯৩৯৫৬৭২৯৭/সার্কেল- ১৬৩। বাড়ি নং এনইডি-১, রোড নং ৭৯, গুলশান-২ ঢাকা।’

এর আগে ওয়ান ইলেভেনের সময় খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করেছিলো এনবিআর। ওই সময়ে খালেদা জিয়ার নিজ নামে বিভিন্ন ব্যাংকের ৮টি হিসাব জব্দ করা হয়। তখন হিসাব জব্দ করা হলেও প্রতিমাসে খরচের জন্য সব হিসাব মিলে ৫০ হাজার টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছিল। বর্তমানে ওই সীমা বহাল রয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ