বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রায় নিয়ে সমালোচনার অধিকার আছে জনগণের’ ‌

news-image

নিজস্ব প্রতিবেদক : যে কোনো রা‌য়ের সমা‌লোচনার অধিকার জনগ‌ণের আছে- এমন মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার দুপু‌রে রাজধানীর ধানম‌ণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপ‌তির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দ‌লের প্রচার ও প্রকাশনা উপ ক‌মি‌টির বৈঠক শে‌ষে সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ মন্তব্য ক‌রেন।

হাছান মাহমুদ ব‌লেন, আমি ম‌নে ক‌রি যে কোনো রা‌য়ের সমা‌লোচনা হ‌তে পা‌রে। য‌দি বিশ্বজিৎ হত্যাকা‌ণ্ডের রা‌য়ের পর সমা‌লোচনা হয়, পত্রপ‌ত্রিকায় নিবন্ধ লেখা হয়, য‌দি যুদ্ধাপরাধী‌দের রা‌য়ের পর মা‌নি না ব‌লে দে‌শে হরতাল, মি‌ছিল মি‌টিং হয় এবং অনান্য রায় নি‌য়ে যখন মি‌ছিল মি‌টিং হয়, সুতরাং রায় নি‌য়েও সমা‌লোচনা হ‌তে পা‌রে। এই বিষ‌য়ে বিস্তা‌রিত আইনমন্ত্রী বল‌বেন। রা‌য়ের সমা‌লোচনা করার অধিকার অবশ্যই জনগ‌ণের আছে। অতী‌তেও বি‌ভিন্ন রায় নি‌য়ে সমা‌লোচনা হ‌য়ে‌ছে।

সরকা‌রের ক্ষমতায় থাকার অধিকার নেই, বিএন‌পির এমন দা‌বির প্রতিক্রিয়ায় তি‌নি ব‌লেন, বিএন‌পি‌কে অনু‌রোধ জানা‌বো, পঞ্চম সংশোধনী নি‌য়ে অ্যা‌পি‌লেড ডি‌ভিশন যে রায় দি‌য়ে‌ছিল, সেটার প্রতি একটু দৃ‌ষ্টিপাত করার জন্য। পঞ্চম সং‌শোধনী নি‌য়ে হাই কোর্ট ২০০৫ সা‌লে রায় দি‌য়ে‌ছিল যে, পঞ্চম সং‌শোধনীর মাধ্যমে জিয়াউর রহমান যে বিষয়গু‌লো‌কে বৈধ ক‌রে‌ছিল, সাম‌রিক সরকা‌রের মাধ্যমে যে কাজগু‌লো হ‌য়ে‌ছিল, সেগু‌লো সব অবৈধ।

তি‌নি ব‌লেন, সাম‌রিক সরকা‌রের অধী‌নে হাই‌কোর্ট সমস্ত কিছু‌কে অবৈধ ক‌রে‌ছে। সেই রায় হওয়ার পর বিএন‌পির পক্ষ থে‌কে অ্যাপি‌লেড ডি‌ভিশ‌নের সেই বিচার‌কের বা‌ড়ি গি‌য়ে রায় স্থ‌গিত করা হ‌য়েছিল। স্থ‌গিত করার পর তারা ২০০৮ সা‌লে নির্বাচ‌নে অংশগ্রহণ ক‌রে‌ছিল। এর পর রেগুলার আপিল করা হ‌য়ে‌ছিল অ্যা‌পি‌লেড ডি‌ভিশ‌নে এবং অ্যা‌পি‌লেড ছিল বিএন‌পির তৎকালীন মহাস‌চিব খন্দকার দে‌লোয়ার হো‌সেন। সেই রা‌য়ের ৩৫৪ নং প্যারা অনুযায়ী বিএন‌পি তো অবৈধ হ‌য়ে যে‌তে পা‌রে। সুতরাং বিএন‌পি‌কে ‌ষোড়শ সং‌শোধনীর রায় নি‌য়ে এত লাফালা‌ফি না ক‌রে পঞ্চম সং‌শোধনীর রায় প‌ড়ে দে‌খে নি‌জে‌দের ভ‌বিষ্যত নি‌য়ে চিন্তা করার জন্য অনু‌রোধ কর‌বো।

খা‌লেদা জিয়া লন্ড‌নে ব‌সে ষড়যন্ত্র কর‌ছেন আওয়ামী লী‌গের এমর দা‌বির সত্যতা জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, বেগম খা‌লেদা জিয়া কোন হো‌টে‌লে ব‌সেন, কার সাথে ব‌সেন, কয়টার সময় তার ছে‌লের বাসায় যান সমস্ত তথ্য সরকা‌রের কা‌ছে আছে। যখন প্রয়োজন পড়‌বে তখনই সেই তথ্য প্রকাশ করা হ‌বে।

সাংবা‌দিক‌দের ওয়েজবোর্ড দরকার নেই- অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মু‌হি‌তের বক্ত‌ব্যের জবা‌বে ও সরকার কি সংবা‌দিক‌দের প্রতিপক্ষ হ‌লো কিনা এমন দু‌টি প্রশ্নের জবা‌বে ‌তি‌নি ব‌লেন, বাংলা‌দেশ আ‌ওয়ামী লী‌গের সরকার হ‌চ্ছে গণমাধ্যমবান্ধব এক‌টি সরকার। এই সরকা‌রের সম‌য়ে গণমাধ্যমের ব্যাপক বিস্তার ঘ‌টে‌ছে। অর্থমন্ত্রী যে বক্তব্য দি‌য়ে‌ছেন সে‌টি তার ব্যক্তিগত মতামত। এটা সরকা‌রের কোনো মতামত নয়।

এর আগে বাংলা‌দেশ আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা উপ কমি‌টির বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠ‌কে আওয়ামী লী‌গের আগামী মা‌সের সি‌রিজ সে‌মিনার, ‌শেখ হা‌সিনার জন্ম‌দিন নি‌য়ে ও সামা‌জিক বিষ‌য়ের উপর সে‌মিনার, আগামী নির্বাচন ‌নি‌য়ে ডি‌জিটাল প্রচারণা বিষয়ে আলোচনা হয়। আগামী নির্বাচন নিয়ে কী কী করা যায় তা নি‌য়েও এক‌টি সাব ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। একই সা‌থে সামা‌জিক যোগাযোগ মাধ্যমে বি‌রোধী‌দের বিরুপ প্রচারণার মোকা‌বেলা করার জন্য আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর