মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দৈত্যে পরিণত হয়েছে সরকার : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার বিচার বিভাগকে প্রতিপক্ষ বানিয়েছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দৈত্যে পরিণত হয়েছে, যেটি সবকিছু ধ্বংস করে দিচ্ছে।

আজ বুধবার সকালে ঢাকা জেলা জজকোর্ট মিলনায়তনে ঢাকা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, দেশ কীভাবে চলছে, কীভাবে দেশের শাসন ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, তা বোঝার জন্য ষোড়শ সংশোধনী বাতিলের রায়ই যথেষ্ট। এই রায় একটি ঐতিহাসিক দলিল। দেশের ১৬ কোটি মানুষ এ রায়ের সঙ্গে একমত।

বিএনপির এই নেতা বলেন, ‘সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের যে তিনটি প্রধান স্তম্ভ, সেই স্তম্ভগুলো ধ্বংস করে দিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করছে সরকার নিজেই। পরিষ্কার হয়ে যাচ্ছে, এ সরকার এই বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে একটা অবস্থান নিয়েছে। তাদের দায়িত্ব ছিল গণতন্ত্রকে রক্ষা করবার। সেই গণতন্ত্রকে রক্ষা না করে তাঁরা মনস্টারে (অপদেবতা) পরিণত হয়েছে, দৈত্যে পরিণত হয়েছে এবং ধ্বংস করে দিচ্ছে সবকিছু।’

দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযানে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, যতই বাধা দেবে জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক ততই শক্তিশালী হবে।

এ জাতীয় আরও খবর

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের কঠোর অবস্থান

প্রতারণার মামলায় আইনজীবীর ৪ দিনের রিমান্ড

প্রতারণার মামলায় আইনজীবীর ৪ দিনের রিমান্ড

উন্নয়নে নারীর অংশগ্রহণ বাড়ানোই অগ্রাধিকার

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ