সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন না হলে অশুভ শক্তি ক্ষমতায় আসবে : নাসিম ‌

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের বিকল্প নির্বাচন। আর যদি নির্বাচন না হয় তবে, কোনো অশুভ শক্তি ক্ষমতায় আসবে। নির্বাচন হবে, এবং তা জনগণের ভোটের মাধ্যমেই হবে। জনগণ আমাদের ভোট না দিলে বিরোধী দলে যেতে আপত্তি নেই।

সোমবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে ভোট না দিলে দেশের ক্ষ‌তি হবে জানিয়ে ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন হবে সঠিক সময়ে। আর সেই নির্বাচনে আওয়ামী লীগকে ভোট না দিলে বড় ভুল করবেন। আওয়ামী লীগকে ভোট না দিলে দেশের ক্ষতি হবে। বাংলাদেশের এই ক্ষতি করবেন না। কারণ সর্বক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন করছে আওয়ামী লীগ।

বিচার বিভাগ নিয়ে বিএনপির বিভিন্ন সময়ের বক্তব্যের সমালোচনা করে নাসিম বলেন, আমাদেরকে রাস্তায় পিটিয়েছে, গ্রেনেড মেরে অনেককে হত্যা করেছে। কোনো বিচার পাইনি। আর শেখ হাসিনা সরকারের সময় একজন অপরাধীও ছাড় পায়নি।

আলোচনা সভায় নির্বাচন কমিশন নিয়ে অহেতুক অবাঞ্চিত কথা না বলার জন্য বিএনপি নেতাদের অনুরোধ জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, আপনারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো অহেতুক নির্বাচন কমিশন নিয়ে অবাঞ্চিত, অযাচিত কথাবার্তা বলবেন না।

বিএনপির সাথে দেশের জনগণ নেই দাবি করে হানিফ বলেন, আগামী নির্বাচনেও আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। কারণ বাংলার জনগণ আসতে দেবে না। জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে শেখ হাসিনার সাথে আছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য দেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা