,

দেশে ধর্ষণ ও খুন ছাড়া আর কিছু নেই : এরশাদ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে ধর্ষণ ও খুন ছাড়া আর কিছুই নেই।’

আজ সোমবার চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন এইচ এম এরশাদ। একটি ব্যাংকের বার্ষিক সভায় অংশ নিতে চট্টগ্রামে যান এইচ এম এরশাদ।

এইচ এম এরশাদ বলেন, ‘প্রতিদিন খবরের কাগজ খোলো, খালি ধর্ষণ আর খুন। আর কিছু নেই। আমি সেদিন বলেছি, এ দেশে নারী হয়ে জন্মগ্রহণ করা একটি মহাপাপ, অভিশাপ। নারীর ক্ষমতায়নের কথা শুনি তা কেবল ঢাকা শহরেই। গ্রামে, গঞ্জে মেয়েরা নিরাপদ নয়।’

সাবেক রাষ্ট্রপতি আরো বলেন, ‘সব তো খবরের কাগজে আসে না। যেটুকুই পড়ি, দুঃখ হয়। আমরা এমন ছিলাম না।’ রাজনৈতিক স্থিতিশীলতা না এলে দেশে বিনিয়োগ হবে না বলে জানিয়েছেন এইচ এম এরশাদ।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সংসদ সদস্য মাহজাবিন মোরশেদ ও সোলাইমান আলম শেঠ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ