,

‘বঙ্গবন্ধু হত্যায় জিয়ার বিচার হওয়া উচিত’

news-image

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু হত্যায় জিয়ার বিচার হওয়া উচিত মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। সাজাপ্রাপ্ত কয়েকজন খুনীর রায় কার্যকর হলেও এখনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশ কয়েক জন খুনি বিদেশে পালিয়ে রয়েছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য তাদের বিচার করা উচিত। আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা শেখ কামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে মিথ্যাচার করেছেন। আর এ মিথ্যাচারের মূল লক্ষ্য ছিল শহীদ শেখ কামাল। আর জিয়া বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে যে মিথ্যাচার করেছিলেন, তা তার (জিয়ার) পরিবারের সদস্যদের ক্ষেত্রে সত্য প্রমাণিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে জিয়াউর রহমানের বিচার না হওয়া পর্যন্ত জাতির বিভক্তি দূর হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ