সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএন‌পি হিটলা‌রের প্রেতাত্মা : কা‌দের ‌

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে হিটলারের প্রেতাত্মা ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এবং সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

মঙ্গলবার বি‌কে‌লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়ত‌নে (টিএসসি) বঙ্গবন্ধু সমাজকল্যাণ প‌রিষদ আ‌য়ো‌জিত জাতীয় শোক দিব‌সের আলোচনা সভায় তি‌নি এ মন্তব্য ক‌রেন।

বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি বাহালুল মজনু চুন্নুর সভাপ‌তি‌ত্বে সভায় বি‌শেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ‌নৈ‌তিক বিষয়ক উপ‌দেষ্টা ড. ম‌শিউর রহমান। এছাড়া অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরে‌ফিন সি‌দ্দিক।

‘আওয়ামী লীগ হিটলারের নীতি অনুসরণ করছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব‌লেন, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন, আওয়ামী লীগ নাকি হিটলার, আওয়ামী লীগ নাকি হিটলারকে অনুসরণ করে? ফখরুল সাহেব গলা উঁচু করে বড় বড় কথা বলে গেলেন।

‌তি‌নি ব‌লেন, শরৎচন্দ্র বাবুর একটি উপন্যাসে পড়েছি ‘মানুষের শক্তি যত কমে আসে তার মুখে বিষ তত বেশি হয়’। যতই শক্তি কমে আসছে, যতই তারা সংকুচিত হচ্ছে ততই তাদের (বিএনপির) মুখে বিষ বাড়ছে।

হিটলারের ইহুদি হত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলামের উদ্দেশ্যে কাদের বলেন, মহাসচিব সাহেব হিটলার আমাদের বলেন, ৫ বছরে আমাদের ২১ হাজার নেতাকর্মী হত্যা করেছেন, এটা কি ইহুদি হত্যার চেয়ে কম ভয়ঙ্কর? আপনারাই তো হিটলার। এদেশে বিএনপি হচ্ছে হিটলারের প্রেতাত্মা। তারা হিটলারের চেয়েও খারাপ।

আওয়ামী লীগের চেয়ে শেখ হাসিনার প্রতি বিএনপির ভয় বেশি জানিয়ে কাদের বলেন, তারা (বিএনপি) আওয়ামী লীগের চেয়ে শেখ হাসিনাকে বেশি ভয় পায়। ফখরুল সাহেব বার বার কেন ভুল করেন। নির্বাচন হবে ইলেকশন কমিশনের অধীনে। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে।

বিএনপি সব আসনে জিততে চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি চায় সব সিটে তাদেরকে জিতিয়ে দিতে। কিছু সিটে অন্য কেউ জিতলেও বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি।

১৫ আগস্টে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কেক কাটার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমি পরিস্কারভাবে বলতে চাই, জাতির পিতার হত্যা দিবসে যারা ভুয়া জন্ম দিবসের কেক কাটেন, তাদের সঙ্গে আমরা কিভাবে আলোচনায় বসবো। কোনো বিবেকবান মানুষ কি পারে? আমাদের অনুভুতি আছে, আবেগ আছে। বারে বারে আমরা হত্যার স্বীকার হচ্ছি।

 

দুই দলের শীর্ষ নেতাদের সংলাপের বিষয়ে বলে আসা সুশীল সমাজের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দুই নেত্রী একত্রে বসেন না কেন, বসলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। যারা এসব কথা বলেন, তারা বোকার স্বর্গে বাস করেন। যেই নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন, যেই দলের নেতা বঙ্গবন্ধু হত্যাকারীদের পুনর্বাসিত করেছে সেই দলের নেতার সাথে কীভাবে বসি? আপনারাই বলেন?

তি‌নি ব‌লেন, সংলাপের জন্য যারা পরামর্শ দেন, তাদেরকে আমি বলবো ১৫ আগস্টের ভুয়া জন্ম দিন পালনে আগে বিরত হোক। তার পর দেখবো। এই ভুয়া জন্মদিন পালনের জন্য জাতির কাছে ক্ষমা চাক, এই প্রতিশ্রুতি দিলে সংলাপের পরিবেশ সৃষ্টি হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা