,

খালেদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন: হাছান মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরলেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘বঙ্গবন্ধুর খুনীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের বিচার চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান করেন।

তিনি বলেন, খালেদা জিয়া বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাই তিনি যখনই দেশে আসবেন তখনই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। আর সেই আইনগত ব্যবস্থা নিতে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কেননা খালেদা জিয়া দেশে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া তাদের নিয়ে রাজনীতি করেন, যারা দেশ চায়নি। এছাড়া, তিনি লন্ডনে তারেকের বাসায় বসে আইএস, জঙ্গিগোষ্ঠী, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন। খালেদা জিয়া হলেন জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দাতা। কেননা বঙ্গবন্ধুকে হত্যার পর মেজর জিয়া খুনীদের বিভিন্ন দেশের দূতাবাসে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। আর খালেদা জিয়া এক খুনীকে বিরোধী দলীয় সংসদ নেতা বানিয়েছিলেন।

বিদেশে খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে বৈঠক করেননি – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়াকে বাঁচাতেই তিনি এ কথা বলছেন। যার কারণে বিএনপির আজ এই অবস্থা, বিএনপি আজ সংসদে নেই; সেই খালেদা জিয়াকে আপনাদের বর্জন করতে হবে।

সংগঠনের নেতা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্ব সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বিশিষ্ট আইনজীবী সাজাওয়ার হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান আলম সাজু, কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, প্রবীণ আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন, এম এ করিম, অ্যাডভোকেট নীলিমা চক্রবর্তী, আসাদুজ্জামান দুর্জয়সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতবৃন্দ।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ