,

টেকনাফে ৪ বস্তা ইয়াবা আটক

news-image

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টেকনাফে একটি লবণের মাঠ থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। আজ রবিবার সকালে সাবরাং লাফারগুনা লবণের মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউাকে আটক করতে পারেনি বিজিবি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, আজ রবিবার সকালে সাবরাং লাফারগুনার লবণের মাঠ দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান টেকনাফে ঢুকছে বলে খবর পায় বিজিবি। সংবাদ পেয়ে বিজিবির হাবিলদার মো. মাহবুবুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম লবনের মাঠে অবস্থান নেন। চারটি বস্তা মাথায় নিয়ে চার পাচারকারী হেটে আসছিল।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। ওই বস্তায় ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার দাম ১২ কোটি ৯০ লাখ টাকা। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তা ধ্বংস করা হবে বলে জানান বিজিবির সিও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা