,

নাকুগাঁও ভোগাই সেতু যোগাযোগে বিপ্লব এনেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের উত্তর-পূর্ব সীমান্তবাসীর কুড়িগ্রাম থেকে সুনামগঞ্জ সড়কটি যোগাযোগের কথাটি যেন নিতান্তই স্বপ্ন ছিল। শেরপুর জেলার নকলা-নালিতাবাড়ী সংসদ সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর প্রচেষ্টা আর স্বপ্নের প্রতিফলন এ স্বপ্ন অচিরেই বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে।

১৯৯১ সালের ২৮ মার্চ সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থল বন্দরের কাছে ভোগাই নদীতে একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই থেকে মানুষের এ স্বপ্ন রূপ নেয় বাস্তবতায়। তবে সেতুটির নির্মাণকাজ শুরু হলেও পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার ফলে আবার থমকে যায় সীমান্তবর্তীর রাস্তার কাজ। পরবর্তীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে গতি ফিরে পায় কাজের।

জনসাধারণের জন্য খুলে দেয়া হয় ১৮৬.৪০ মিটার দীর্ঘ এ সেতু। সড়ক যোগাযোগে যোগ হয় নতুন মাত্রা। ব্যবসা-বাণিজ্য ও কৃষিসহ নানা দিক থেকে বৈপ্লবিক পরিবর্তন আসে এ এলাকায়। এদিকে, সীমান্ত সড়কের কাজও বর্তমানে শেষ পর্যায়ে। এটি শেষ হলেই সুনামগঞ্জের সাথে কুড়িগ্রামের দূরত্ব কমে আসবে বহুগুণে। পাশাপাশি এ সেতুর কাছেই শেরপুরের একমাত্র স্থলবন্দর নাকুগাঁও থাকায় ভারত থেকে ভুটানের সাথে ট্রানজিট সড়ক হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। সবদিক মিলিয়ে নাকুগাঁও ভোগাই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ আর অর্থনীতির চাকা বহুলাংশে করে তোলেছে আরও সমৃদ্ধ।

শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুপ্তপা চাকমা জানান, ১২৮টি পাইলস ও ৬টি ব্যাচে প্রাথমিকভাবে চার কোটি ৪৭ লাখ টাকায় এর কাজ শুরু হয়। পরবর্তীতে রিভাইজ করে ছয় কোটি ২১ লাখ টাকায় উত্তীর্ণ করা হয়। ঠিকাদারি জটিলতা, বাজেট স্বল্পতা, ব্রিজের বেইলি স্ট্রাকচার পরিবর্তনের সিদ্ধান্ত ইত্যাদি কারণে ২০০৪ সালের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি।

পরবর্তীতে আবার এর রূপরেখা পরিবর্তন করে সুপার স্ট্রাকচার ব্রিজ নির্মাণসহ মহসড়ক ও প্রতিরক্ষামূলক ফ্লেকজিবল পেভমেন্ট বাবদ সংশোধনী ব্যয় ধরে পুনরায় দরপত্র আহবান করা হয়। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ১৬ কোটি ৪৫ লাখ ৯৩ হাজার টাকা। ব্যবসা-বাণিজ্য, যাতায়াত আর এখানকার কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতেই এ উদ্যোগটি গ্রহণ করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে