শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছিন্নমূল শিশুদের আনন্দের নতুনধারা বিস্তৃত হউক — আল আমীন শাহীন

yyyyসুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতার দুটি লাইন “ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস-উৎসব । ” ব্রাহ্মণবাড়িয়া শহরে কবছর আগেও এমনই রমজান মাসে ইফতারে সময় এই কবিতার লাইনগুলো মনের গহীন থেকে বেরিয়ে আসতো। কবিতার প্রথম লাইন “কেউ কথা রাখেনি”। ইফতারের সময় চলমান দৃশ্য দেখে লাইনটি আমি বলতাম ভিন্ন ভাবে “কেউ এগিয়ে আসেনি।”

অনেক বছর কাটিয়েছি এই ব্রাহ্মণবাড়িয়া শহরে। যখন আব্বা ছিলেন, সেই ছোট বেলায় আব্বার সাথে ইফতার করেছি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে। আম্মা বড় ডিশে নানা খাবার সাজিয়ে দিতেন। শহরের প্রাণ কেন্দ্র লাখী বাজারে ছিল আমাদের ফার্মেসী।আশপাশে সবাই সনাতনধর্মী স্বর্ণ ব্যবসায়ী , তারা কোন ধর্মের তা বুঝিনি, শুধু জানতাম তারা আমার প্রিয় সব কাকু। আব্বার বন্ধুদের নিয়ে ইফতার করতেন। ইফতারের সময় পলিথিনের ডোঙ্গা হাতে দলবেঁধে আসতো নানা বয়সীরা। দরজায় দাঁড়িয়ে ব্যতিক্রমী ধ্বনীতে বলতো “দ্যান-না, কেই কেউ কিছুই বলতো না। এক মুঠো মুড়ি , ফলের টুকরো এই জুটতো তাদের দরজা দরজা ঘুরে। একসময় ভর্তি হয়ে যেত সেই ডোঙ্গা। সন্ধ্যা ঘনিয়ে আধারের সাথে তারাও মিশে যেত। প্রায় সবাই খালি পায়ে জরা জীর্ণ বসনে, অধিকাংশই ছিল নানা বয়সী শিশু । এমন দৃশ্য দীর্ঘ সময় দেখেছি এই শহরে। একবার রমজান মাসে টেলিভিশনের জন্য ছিন্ন মূল শিশুদের নিয়ে একটি একটি প্রতিবেদন করতে গিয়ে এই শিশূদের পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে দেখেছি তাদের বিচরণ। ধন্যাঢ্যদের রাসভারি ইফতার আয়োজন থেকে এক মুঠো করে ইফতার সামগ্রী ডোঙ্গায় জমিয়ে চলার পথেই তারা সে সব খেত। একসময় দলবদ্ধভাবে বসে পড়তো শহরের পথের পাশে কোন খোলা জায়গায়। দলবদ্ধ হয়ে বসে তারা ইফতার করতো। ছিন্নমূল শিশুদের এই সম্প্রীতি দেখে অবাক হয়েছিলাম। এই শিশূদের প্রতি একটা অন্যরকম আগ্রহ উৎসাহ আর কৌতুহল আমার সবসময়ই। সুনীলের কবিতার মতো বছর বছর প্রতীক্ষা করেছি এই শিশূদের এই বিচরণ পথচলা কবে শেষ হবে। কবে তাদের জন্য এগিয়ে আসবে সবাই। হতাশ হইনি। আলহামদুলিল্লাহ ।

এবার রমজান মাসে এই শিশুদের মুখে দেখেছি অনাবিল প্রাপ্তির হাসির ঝিলিক। আশার আলো জ্বালিয়ে এই শিশুদের জন্য এগিয়ে এসেছে নতুন প্রজন্মের উঠতি বয়সীরা। শিশুদের সুখের সারথী হয়েছে তারা। রমজানের শুরুতে অবিরাম সংগঠনের সংগঠক নাঈম ইসলাম দেখা করে বলেছিল রমজানে এবং ঈদের সময় ছিন্নমূল শিশূদের জন্য কিছু করতে চাই। এবার নাইমরা কথা রেখেছে। নাইমের আমন্ত্রণে সেদিন শহরের অভিজাত কমিউিনিটি সেন্টারে গিয়ে অবাক হয়েছি। যে স্বপ্ন দেখতাম সেই স্বপ্নিল পরশ বাস্তবতায়। পথের ছিন্নমূল শিশূদের ভীর জমিয়েছে নাইমরা স্বপ্নিলে।
সুনীলের কবিতার মতো ,একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো যে শিশূরা , যাদের দেখিয়ে লাঠি-লজেন্স চুষেছে ধন্যাঢ্য বাড়ির ছেলেরা, ভিখারী হয়ে কমিউনিটি সেন্টারের গেটে অথবা মানুষের দ্বারে দ্বারে ঘুরে যারা দাঁড়িয়ে দেখেছে ভিতরে রাস-উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণী দের কত রকম আমোদের হাসি, বিত্তবানদের সুগন্ধি পেয়েছে শুধু যারা দূর থেকে। যাদের দিকে ফিরেও চায়নি কেউ। সেই ছিন্নমূল শিশুরা প্রতিবন্ধকতার দেয়াল ডিঙ্গিয়ে দখল করেছে অভিজাত রেস্টুরেন্টের চেয়ার। তাদের সামনে সুগন্ধি মুখরোচক বাহারী খাবার, পরম তৃপ্তিতে অনাবিল আনন্দে তারা ইফতার করেছে। একই আয়োজন হয়েছে এবার পথতারার ইস্কুলের উদ্যোগে অভিজাত রেস্টুরেন্ট মেরিডিয়ান কাচ্চি কাবাব সেন্টারে। মঙ্গলবার সন্ধ্রায় শহরের প্রাণকেন্দ্রে পৌর মার্কেটের পথের পাশেই দেখেছি ব্যতিক্রমী এমনই আয়োজন জেলা পুলিশের উদ্যোগে। ছিন্নমূল শিশুদের ভীর জমিয়ে ইফতার আয়োজনে পথে বসেই ইফতার করেছেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম তার সহকর্মীদের নিয়ে,সঙ্গে ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলমামুন সরকার, শিশু সংগঠক বিশিস্ট চিকিৎসক ডাঃ মোঃ আবু সাঈদ, এডভোকেট লোকমান হোসেন সহ কয়েকজন। সদর ওসি মাইনুর রহমান সোশ্যাল মিডিয়ায় ফথশিশূদের মাঝে বসে তৃপ্তির হাসি হেসে স্ট্যাটাস দিয়েছেন। পথের পাশে পথ শিশূদের সাথে মিশে ইফতার, অভিনন্দন। যারা এই আয়োজন করে অন্যদেরও এমনই কাজে উৎসাহের খোঁচা দিয়েছেন। গণমাধ্যমে সম্পৃক্ত বলে প্রায় প্রতিদিনই ইফতার পার্টির আমন্ত্রণ পাই। প্রায় সব জায়গায় গিয়ে দেখি উপর মহলের ব্যক্তিদের ভীর জমাতে সবাই ব্যস্ত। কিন্তু এবারের বেশ কটি ইফতার নতুন মাত্রা সৃস্টি করেছে। বিভিন্ন সংগঠন সংস্থা প্রতিষ্ঠানের রাসভারি উৎসব যদি হয় সমাজের অসহায় ছিন্ন মূলদের জন্য ক্ষতি কি ? ভালই তো। এপারের তৃপ্তি ওপারের সুখ সবাই আছে এমনই আয়োজনে। প্রত্যাশা করি আগামীর ইফতার আয়োজনে সমাজের অবহেলিতরা স্থান পাবে সব জায়গায়। ধনীদের গেটে আর দ্বারে দ্বরে এক মুঠো ইফতারের জন্য ঘুরবে না কোন শিশূ সহ বিভিন্ন বয়সীরা।
আসছে ঈদ, ঈদ আনন্দের। ঈদের আনন্দেও যেন এমনই নতুন কিছু হয় তেমনিই উদ্যোগ আশা করি। বিভিন্ন সংস্থা সংগঠন যদি সমাজের পিছিয়ে থাকা মানুষের জন্য ভ’মিকা রাখে তবে ঈদ হবে সবার আনন্দের । আশা করবো সমন্বিত উদ্যোগে নতুন চিন্তা ধারায় ছিন্ন মূল প্রতিটি শিশু আসন্ন ঈদে নতুন কাপড় পাবে , বাহারী খাবারের সম্পৃক্ত থাকবে। সেই উদ্যোগ হবে সকলের, সমাজের সামর্থবানদের । ঈদ হবে ধনী গরীব সকলের আনন্দের।

লেখকঃ সিনিয়র সহ সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, সম্পাদক নতুন মাত্রা।

এ জাতীয় আরও খবর

‘ভুলনীতি ও দুর্নীতির কারণে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছিল’ — মাসরুর রিয়াজ

বাজারে সবজির দামে অস্বস্তি

ধীরে ধীরে শক্ত অবস্থানে ফিরছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সমুদ্রের নীল জলে প্রভার ছোঁয়া, ভেসে উঠল পুরনো স্মৃতি

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয়, মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনা তুঙ্গে

অবশেষে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনোতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর যৌক্তিকতা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের রাজনীতি এখনো কাঙ্ক্ষিতভাবে পরিচ্ছন্ন নয়: মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অনিশ্চয়তা, কোন পথে এগোবে রাজ্য?

অমর সৃষ্টির দীপ্তিতে আজও উজ্জ্বল রবীন্দ্রনাথ

গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রকে শক্তিশালী করে: রিজভী