,

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

news-image

রাজধানীর মিরপুরে বৃদ্ধা নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার চার সন্তানের বিরুদ্ধে ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সন্তানদের দায়িত্বহীনতা, ভরণ-পোষণে অবহেলা এবং আইনি কর্তব্য পালনে ব্যর্থতার অভিযোগে এ নোটিশ দেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

বুধবার পাঠানো নোটিশে বলা হয়, ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম দীর্ঘ সময় নিঃসঙ্গ অবস্থায় মারা যান এবং তার মরদেহ প্রায় সাত দিন পর উদ্ধার করা হয়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এটি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

নোটিশে চার সন্তানের নাম উল্লেখ করা হয়েছে—যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমান, বুয়েট অধ্যাপক ড. এ কে এম আশিকুর রহমান, কানাডা প্রবাসী কে এম আতিকুর রহমান এবং স্কুলশিক্ষিকা ফাতিমা নাসরিন সুলতানা।

আইনজীবী জানান, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না দিলে বিষয়টি প্রশাসনিক কর্তৃপক্ষ, মানবাধিকার কমিশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং উচ্চ আদালতের নজরে আনা হবে।

নোটিশে আরও বলা হয়, এটি কেবল একটি পারিবারিক ঘটনা নয়, বরং প্রবীণ নাগরিকদের অধিকার, পারিবারিক দায়িত্ব এবং সামাজিক নৈতিকতার প্রশ্ন। সংবিধান ও পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ অনুযায়ী সন্তানদের ওপর বাবা-মায়ের দেখভালের আইনগত বাধ্যবাধকতা রয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ ঘটনাকে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের গুরুতর ব্যর্থতা হিসেবে উল্লেখ করে নোটিশে বলা হয়, এমন পরিস্থিতি সভ্য সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও