রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

news-image
নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ বহনের ট্রলির তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইট একসঙ্গে নামার কারণে ট্রলির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

যাত্রীরা জানান, ট্রলি না পাওয়ায় লাগেজ সংগ্রহ করে বিমানবন্দর থেকে বের হতে দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। এতে বয়স্ক যাত্রী ও হাজিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরেই বিমানবন্দরে ট্রলির সংকট থাকলেও সাম্প্রতিক সময়ে তা আরও তীব্র হয়েছে। একাধিক ফ্লাইট একসঙ্গে অবতরণ করলে ট্রলি দ্রুত শেষ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। নির্দেশনায় হজ মৌসুমে ট্রলির কোনো সংকট না রাখার কথা বলা হয়। এ অবস্থায় ৫০০টি নতুন ট্রলি কেনার প্রস্তাবও পাঠানো হয়েছিল, তবে তা অনুমোদন না হওয়ায় প্রক্রিয়াটি থেমে যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বর্তমানে সংকট মোকাবিলায় অন্য বিমানবন্দর থেকে ট্রলি এনে শাহজালালে সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

যাত্রীদের অভিযোগ, সামান্য ব্যবস্থাপনার ঘাটতির কারণে বিমানবন্দরে ভোগান্তি বাড়ছে এবং বিদেশি যাত্রীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, একসঙ্গে বেশি ফ্লাইট নামলে ট্রলির চাপ বেড়ে যায় এবং তখন ঘাটতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে ট্রলি আনা হয়েছে এবং নতুন ট্রলি যুক্ত করা হচ্ছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ