,

৪৫ জেলায় তাপপ্রবাহ, স্বস্তির আশা বৃষ্টিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার দেশের ৪৫টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে গেছে। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ, রিকশাচালক, নির্মাণকর্মী এবং খোলা পরিবেশে কাজ করা শ্রমিকরা।

আবহাওয়াবিদদের মতে, শুধু তাপমাত্রা নয়, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। ফলে অনেক এলাকায় প্রকৃত তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে একই সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র গরমের কারণে জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। বাইরে বের হওয়া মানুষদের অধিকাংশের হাতেই ছিল ছাতা, টুপি কিংবা পানির বোতল। দুপুরের দিকে সড়কে মানুষের উপস্থিতিও তুলনামূলক কম ছিল।

চিকিৎসকরা বলছেন, এই সময়ে শিশু, বয়স্ক ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়তি সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত গরমে তাদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যেতে পারে।

তবে আবহাওয়াবিদদের আশা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে তাপপ্রবাহের তীব্রতা ধীরে ধীরে কমবে এবং জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে