,

‘মিস ওয়ার্ল্ড আমেরিকার’ চূড়ান্ত পর্বে বাংলাদেশী হিয়াম

miss_world_amirikaবিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা-২০১৬’র চূড়ান্ত পর্বে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন বাংলাদেশী বংশোদ্ভূত হিয়াম হাফিজ উদ্দিন (২০)।

দেশটির ইলিনয় রাজ্যের শিকাগো সিটি থেকে তিনি এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

আগামী ৩ থেকে ৯ জুলাই ওয়াশিংটনের ন্যাশনাল হারবারে ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা-২০১৬’র চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

এতে বিজয়ী হলে এ বছর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণী।

হিয়াম ইলিনয়ের হান্টালিতে বসবাসরত আবু হাফিজ উদ্দিন ও নিলুফার হাফিজ উদ্দিনের মেয়ে। তিনি ইউনিভার্সিটি অফ ইলিনয়ের আরবানা শ্যাম্পেনে ফিন্যান্স অ্যান্ড সিনেমা স্টাডিজের ছাত্রী।

শৈশব থেকেই তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব শিকাগোর সঙ্গে সম্পৃক্ত। গত বছর তিনি ‘মিস বাংলাদেশ’ নামের একটি সংগঠন গড়ে তোলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা