,

চট্টগ্রামে ছাত্র্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

photo-1466330887নিউজ ডেস্ক : চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

আজ রোববার বেলা দেড়টার দিকে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। এর আগে গতকাল শনিবার দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আজ সকালে ছাত্রলীগের এক পক্ষ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নামে স্লোগান দিয়ে ক্যাম্পাসে ঢোকার সময় ছাত্রলীগের অপর পক্ষ বাধা দেয়। এতে সংঘর্ষ শুরু হয়। এ সময় এক পক্ষ গণি বেকারি মোড়ে ও অপর পক্ষ চট্টগ্রাম কলেজের মূল ফটকে অবস্থান নেয়।  উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল ও চার-পাঁচটি গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের কারণে চট্টগ্রাম কলেজের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজ রোড ও আশপাশের এলাকার সড়কগুলো যানবাহনশূন্য হয়ে পড়ে। পরে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা