,

সন্ত্রাস দমনে সহযোগিতা করতে প্রস্তুত ভারত

indian-high-comনিউজ ডেস্ক : বাংলাদেশ চাইলে সন্ত্রাসবাদ দমনে ভারত যেকোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত আছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। একই সঙ্গে রামকৃষ্ণ মিশনে নিরাপত্তা জোরদার করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে রাজধানী ঢাকায় রামকৃষ্ণ মিশন পরিদর্শনের সময় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘এখানকার কর্তৃপক্ষ শুধু ঢাকায় রামকৃষ্ণ মিশন নয়, বাংলাদেশের ৪০টি কেন্দ্রের লোকজনদের নিরাপত্তা দিতে সক্ষম।

এ ব্যাপারে আমাদের আস্থা আছে। তবে হুমকির পরপরই পুলিশ ও বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে যে পদক্ষেপ নিয়েছে, তাতে আমরা কৃতজ্ঞ। কাজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতেও আমরা সন্তুষ্ট।’

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় হত্যার হুমকি দিয়ে রামকৃষ্ণ মিশনে একটি চিঠি আসে। ওই চিঠির ওপরের অংশে কম্পিউটার টাইপে লেখা ‘ইসলামিক স্টেট অব বাংলাদেশ, চান্দনা চৌরাস্তা ঈদগাঁও মার্কেট, গাজীপুর মহানগর’। প্রেরকের নাম এ বি সিদ্দিক। চিঠিতে উল্লেখ রয়েছে, ‘তোমরা হিন্দু। বাংলাদেশ একটি ইসলামি রাষ্ট্র, এ দেশে ধর্ম প্রচার করতে পারবে না। তোমরা ভারতে যাও। নাহলে তোমাদের কুপিয়ে হত্যা করা হবে।’

ভারতীয় হাইকমিশনার বলেন, হুমকির ঘটনার পর থেকেই ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ ও বাংলাদেশের সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন।

রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও মিশনের সম্পাদক স্বামী ধ্রুবেশানন্দ সাংবাদিকদের বলেন, ‘হুমকির চিঠি পাওয়ার পরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দিয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছে। ওই ঘটনার পর থেকে মিশনের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের পর খাতায় নাম-পরিচয় লিপিবদ্ধ করে লোকজনের রামকৃষ্ণ মিশনে প্রবেশের বিষয়টি নিশ্চিত করছে। পুলিশের নেওয়া পদক্ষেপের পর আমরা নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়েছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা