,

‘বাহুবলী’র সিক্যুয়েলে এক দৃশ্যে ব্যয় ৩০ কোটি রুপি!

Bahubaliবিনোদন ডেস্ক : একটি মাত্র দৃশ্য। ছবির ক্লাইম্যাক্স দৃশ্য। সেই দৃশ্যের শুটিং চলবে টানা ১০ সপ্তাহ। অংশ নেবেন ছবির সব অভিনয় শিল্পী এবং কলাকুশলী। আর এই একটি মাত্র দৃশ্যের জন্য খরচ হবে ৩০ কোটি রুপি। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাবলিকে বিশ্বাসযোগ্য করে তুলতে চলেছেন পরিচালক এস এস রাজামৌলি। তার নতুন ছবি ‘‌বাহুবলী:‌ দ্য কনক্লুশন’‌-‌এর শুটিংপর্বে। যা কি না তারই হিট ছবি ‘‌বাহুবলী:‌ দ্য বিগিনিং’‌-‌এর সিক্যুয়েল। সেই ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং করতে রাজামৌলি খরচ করেছিলেন ১০ কোটি রুপি। এবার খরচ হচ্ছে তার তিন গুণ। চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন, এই ছবি তার আগের ছবির সাফল্যকেও তিন গুণ ছাড়িয়ে যাবে।

ভারতীয় ছবিতে একটা মাইলস্টোন বলা যায় এস এস রাজামৌলির এই ‘‌বাহুবলী’ ছবিকে। পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিল প্রায় ১২০ কোটি রুপির বাজেটের এই ছবিটি। আর বক্স অফিসে সেই ছবি ব্যবসা করেছিল প্রায় ৬০০ কোটি রুপির। ভারতীয় সিনেমার ইতিহাসে যা পেয়েছে ‘‌বেস্ট এভার কালেকশন’‌-‌এর তকমা।

গত বছর ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘‌বাহুবলী:‌ দ্য কনক্লুশন’‌-‌এর দৃশ্যধারণ। এবার ছবির বাজেট আকার প্রায় ২৫০ কোটি রুপি, যা আগের ছবির বাজেটের আড়াই গুণ। আর প্রথমেই যে ক্লাইম্যাক্স দৃশ্যের কথা উল্লেখ করা হয়েছে, তার শুটিং শুরু হয়েছে গত ১৩ জুন থেকে। এটাই ছবির শেষ শুটিংপর্ব, যা চলবে অক্টোবর পর্যন্ত।

এই সিক্যুয়েল ছবির জন্য শিল্পী ও কলাকুশলী অপরিবর্তিত রেখেছেন রাজামৌলি। আগের ছবির গল্প ও চিত্রনাট্য যিনি লিখেছিলেন সেই কে ভি বিজয়েন্দ্রপ্রসাদই লিখেছেন এই সিক্যুয়েল ছবির চিত্রনাট্য। আর শিল্পীদের মধ্যে রয়েছেন প্রভাস, রানা ডগ্গুবাটি, রাম্য কৃষ্ণা, নরসীমা, অনুশকা শেঠি, তমান্না ভাটিয়া প্রমুখ। আগামী বছর ১৪ এপ্রিল মুক্তি পাবে বাহুবলীর সিক্যুয়েল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে