,

প্রধানমন্ত্রীর সঙ্গে অভিজিৎ মুখার্জির সাক্ষাত

pmনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ সফররত ভারতের লোকসভার সদস্য ও দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করে একথা জানান।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও সেদেশের জনগণের সহায়তার কথা স্মরণ করেন।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ উত্তরোত্তর বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এ অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক সবার জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, অভিজিৎ মুখার্জি বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের স্থান ভারতের জনগণের হৃদয়ে রয়েছে।’

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফারুক খান, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা