,

ভারত-বাংলাদেশ ট্রানজিটের প্রথম চালান এখনো ত্রিপুরা যায়নি

Transshipment120160617105410কাগজপত্র প্রক্রিয়া, ট্রাক নির্ধারণ ও সাপ্তাহিক ছুটির ফাঁদে আটকে গেছে ভারত-বাংলাদেশ ট্রানজিটের প্রথম চালান। এতে আনুষ্ঠানিক উদ্বোধনের পরও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় পণ্য নেওয়া সম্ভব হয়নি।তবে, সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার (২০ জুন) মাশুলসহ ট্রানজিটের প্রথম চালান আগরতলা পৌঁছাবে বলে ধারণা করছে আশুগঞ্জ নৌ-বন্দর কর্তৃপক্ষ।

আশুগঞ্জ নৌ-বন্দর পরিদর্শক শাহ আলম জানান, কাগজপত্রের জটিলতা, পণ্য পরিবহনের জন্য ট্রাক নির্ধারণ না হওয়া এবং শুক্রবার বাংলাদেশের ছুটির দিন থাকায় আনুষ্ঠানিক কার্যক্রমগুলো সম্পন্ন করা যায়নি।

শনিবার (১৮ জুন) কার্যালয় খোলা থাকলেও সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে না। এছাড়া পরদিন রোববার (১৯ জুন) ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার (২০ জুন) জাহাজের পণ্য আগরতলায় পৌঁছানো হবে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে আশুগঞ্জ নৌবন্দর ওয়্যার হাউজে আয়োজিত ভারত-বাংলাদেশ নৌ প্রটোকল (পিআইডব্লিউটিটি) চুক্তির আওতায় ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বুধবার (১৫ জুন) বিকেল তিনটা ৪০ মিনিটে ভারতীয় এক হাজার চার মেট্রিক টন লৌহজাত পণ্য নিয়ে এমভি নিউটেক-৬ নামে একটি জাহাজ আশুগঞ্জ বন্দরে নোঙর করে। আশুগঞ্জ নৌ-বন্দর ও আখাউড়া স্থল বন্দর ব্যবহার করে খোলা ট্রাকে করে এসব পণ্য পরিবহনের কথা রয়েছে।

বাংলাদেশি বেসরকারি প্রতিষ্ঠান আনবিজ ডেভেলপমেন্ট লিমিটেড ভারতীয় এসব পণ্য পরিবহনের দায়িত্ব পান। এ পণ্য পরিবহনে টন প্রতি ১৯২ টাকা ২২ পয়সা হারে মাশুল পাবে বাংলাদেশ। এছাড়া অন্যান্য চার্জসহ এই জাহাজ থেকে বাংলাদেশ পাবে দুই লাখ ৯৫ হাজার ৩৬৫ টাকা।

এর আগে ‘বিশেষ মানবিক কারণ’ দেখিয়ে দু’দফায় বিনা মাশুলে ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রাংশ, রাসায়নিক পদার্থ ও খাদ্য পণ্য (চাল) ট্রান্সশিপমেন্ট করা হয়েছে। এবারই প্রথম মাশুল দিয়ে লৌহজাত পণ্য নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা