,

অনুশকার পছন্দের ফ্ল্যাট ৩৪ কোটিতে কিনলেন কোহলি

virat-anushka-newsx_16584_1466191622স্পোর্টস ডেস্ক : অনুশকার সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন নিয়ে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া, তখন ফের সবাইকে চমকে দিয়ে শিরোনামে ভারতের টেস্ট অধিনায়ক। এ বর একেবারে অনুশকার ‘পাড়া’য় আস্ত একটা ফ্ল্যাট কিনে ফেললেন তিনি। আনুশকার পছন্দের ফ্ল্যাটটিই কিনেছেন তিনি।

সূত্রের খবর, সম্প্রতি মুম্বইয়ের ওরলিতে একটি ফ্ল্যাট কিনেছেন বিরাট কোহালি। ৩৪ কোটির এই ফ্ল্যাটটি অবশ্য এখনও তৈরি হয়নি।
২০১৮ সালের শেষ দিকে এটি হাতে পাওয়ার কথা বিরাটের। ৩৫ তলা এই ফ্ল্যাটটির সামনে আরব সাগরের শোভা। টাওয়ার সি এর এই আবাসনের ২৯ তলায় আগেই একটি ফ্ল্যাট বুক করেছেন ভারতীয় ক্রিকেটের আর এক আইকন যুবরাজ সিংহ।

বিরাটের ৭ হাজার বর্গফুটের এই ফ্ল্যাটে রয়েছে একটি লিভিং রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, একাধিক বেডরুম এবং বাথরুম, জিম, সিগার রুম, কিচেন। পরিচারকের জন্যও রয়েছে আলাদা ঘর।
কিন্তু এ সবের থেকেও যে বিষয়টা নিয়ে সরগরম মিডিয়া, তা হল বছর খানেক আগে নাকি বিরাট এবং অনুশকাকে এই আবাসন সংস্থার অফিসে দেখা গিয়েছে।

তারা নাকি সেখানে মডেল ফ্ল্যাটও দেখে এসেছিলেন। তবে কি এবার এক সঙ্গে থাকার পরিকল্পনা করছে এই সেলেব জুটি? জানার জন্য অপেক্ষা করতে হবে বছর দুয়েক। ২০১৮তে ফ্ল্যাট ডেলিভার হওয়ার কথা যে! সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা