,

এবার কুষ্টিয়ায় মন্দিরের সেবায়েতকে মুঠোফোনে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক : এবার কুষ্টিয়ায় মন্দিরের সেবায়েতকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।আজ শুক্রবার দুপুরের দিকে শহরের থানাপাড়ার সৎসঙ্গ মন্দিরের সেবায়েত নব কুমার ঘোষের মোবাইল ফোনে তাকে হত্যার এ হুমকি দেওয়া হয়।সেবায়েত নব কুমার ঘোষ সাংবাদিকদের জানান, আজ দুপুর আড়াইটার দিকে তার মুঠোফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। ফোন ধরার পর ওপাশ থেকে বলা হয়, ‘আমরা তোকে খুঁজছি, তোকে দরকার, তোকে দেখে নেবো। সন্ধ্যার পর তোর সঙ্গে দেখা হবে।’ তাৎক্ষণিক বিষয়টি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষকে জানান তিনি।

145223_1_132033

 

মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার ঘোষ সাংবাদিকদের বলেন, সেবায়েতকে হুমকি দেওয়া হয়েছে বলে শুনেছি। বিষয়টি নেতাদের জানানো হয়েছে। পুলিশ ও র‌্যাবকেও অবহিত করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী ওই সেবায়েতের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে।নবকুমার ঘোষ ওই মন্দিরের পাশেই ছোট ছেলে ও ছেলের বউকে নিয়ে বসবাস করেন।

 

 

তিনি জানান, দীর্ঘ ২৭ বছর ধরে ওই মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করে আসছেন। এর আগে কোনো দিন সমস্যায় পড়িনি। তবে ওই ফোন পাওয়ার পর থেকে তিনি চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।কুষ্টিয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি তারা শুনেছেন। আর হুমকির ঘটনাটি তদন্ত করা হচ্ছে।উল্লেখ্য, এর আগে পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা