,

ইয়েমেনে যুদ্ধের সমাপ্তি টানল সংযুক্ত আরব আমিরাত

photo-1466096164আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বর্ষব্যাপী যুদ্ধের সমাপ্তি ঘোষণার পর দেশটির কর্তৃপক্ষ জানায়, সন্ত্রাসবিরোধী অপারেশনের জন্য সেনারা সেখানে অবস্থান করবে।

এর আগে গতকাল বুধবার টুইটারে এ বিষয়ে ঘোষণা দিয়েছিলেন আবু ধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সংবাদ সম্মেলনে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র বিষয়কমন্ত্রী আনওয়ার গারগাশ বলেন, ‘আমাদের সেনাদের যুদ্ধ শেষ। সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছিল তাতে অনেকখানিই সফলতা এসেছে।’

পররাষ্ট্র বিষয়কমন্ত্রী আরো বলেছেন, দেশটিতে রাজনৈতিক ব্যবস্থাপনায় নজরদারি করছিল সংযুক্ত আরব আমিরাত এবং যেসব এলাকা মুক্ত হয়েছে সেখানকার ইয়েমিনিদের ক্ষমতায়ন করার চেষ্টা করেছে তারা।

উল্লেখ্য, ইয়েমেনে এক বছর আগে শুরু হওয়া সৌদি আরবের নেতৃত্বাধীন লড়াইয়ে সবচেয়ে সক্রিয় সদস্য ছিল সংযুক্ত আরব আমিরাত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা