,

পেঁয়াজে ফরমালিন, ১০০ বস্তা জব্দ

 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ফরমালিনযুক্ত ১০০ বস্তা পেঁয়াজ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালান। এ সময় ভাইভাই স্টোর নামের একটি দোকানের পেছনে মজুত রাখা ১০০ বস্তা পেঁয়াজে ফরমালিন পাওয়ায় সেগুলো জব্দ করা হয়।

onion__15171

 

ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক রাসেল সাংবাদিকদের জানান, ভারত থেকে আনা এসব পেঁয়াজে ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো আছে। পেঁয়াজ যেন দ্রুত পচে না যায়, সে জন্য লাল রঙের ক্ষতিকর ওই রাসায়নিক মেশানো হয়। এ জন্য একশ বস্তা পেঁয়াজ জব্দ করা।পর্যায়ক্রমে অন্যান্য বাজারেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।দোকানের মালিক আবু তাহের বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ কিনে তিনি খুচরা বিক্রি করছেন। ফরমালিনযুক্ত কেমিক্যাল মেশানো হলে চট্টগ্রাম কিংবা অন্য কোথাও মেশানো হতে পারে। কক্সবাজার শহরসহ বিভিন্ন দোকানে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

 

জেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি কর্মকর্তা তরুণ বড়ুয়া বলেন, জব্দ করা ১০০ বস্তা পেঁয়াজের কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এতে আরও ক্ষতিকর কিছু পাওয়া গেলে দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেলা মার্কেটিং অফিসার মো. শাহজাহানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা