,

দুদকের আপিলের রায় যে কোনো দিন তারেক রহমানের খালাস আদেশের বিরুদ্ধে

 
নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে অর্থের লেনদেনের (মানি লন্ডারিং) অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিচারিক আদালতের দেওয়া খালাস আদেশের বিরুদ্ধে দুদকের করা আপিলের রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।একইসঙ্গে তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলেরও রায় দেওয়া হবে।নিম্ন আদালতে তারেকের খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের আপিল এবং দণ্ডাদেশের বিরুদ্ধে মামুনের করা আপিলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন।

tarek-rohoman

 

বিদেশে অর্থ লেনদেনের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে খালাস দেন বিচারিক আদালত। তবে তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়।ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. মোতাহার হোসেন এ রায় ঘোষণা করেন।বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও গিয়াসউদ্দিন আল মামুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা