,

একাধিক বিয়ে করা যাবে না জার্মানিতে

 

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির আইনমন্ত্রী হেইকো মাস জানিয়েছেন, তার দেশ বহুবিবাহ অথবা সংখ্যালঘুদেরকে বিবাহ স্বীকৃতি দেবে না। বিভিন্ন মুসলিম দেশ থেকে জার্মানিতে বহু সংখ্যক শরণার্থী গমনের প্রেক্ষিতে এই কথা জানান জার্মান আইনমন্ত্রী।জার্মান গণমাধ্যম বিল্ডকে তিনি বলেন, ‘যারা এখানে আসে তাদের অধিকার নেই নিজস্ব সাংস্কৃতিক মূল্যবোধ এবং ধর্মীয় বিশ্বাসকে আমাদের আইনের ওপর প্রাধান্য দেয়ার।’

2016_06_15_21_01_50_uFaEsPuP43Wtob746k5eW6iRbUUuS0_original

 

ইসলামের বিধান অনুসারে একজন পুরুষ প্রয়োজনের প্রেক্ষিতে চাইলে চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারে। কিন্তু জার্মানিতে একাধিক বিবাহ নিষিদ্ধ।মুসলিম দেশগুলো থেকে বিপুল সংখ্যক শরণার্থী নেয়ার ফলে জার্মানিতে বহুবিবাহ এবং বাল্যবিবাহ বেড়ে যেতে পারে- এমন আশঙ্কা থেকে নিজেদের আইনের কথা স্মরণ করিয়ে দিলেন দেশটির আইনমন্ত্রী।

 

 

জার্মানির আইনে একাধিক বিবাহের বিধান না থাকলেও অনেক সময় একাধিক বিবাহকে মেনে নেয়া হয়। এক্ষেত্রে স্বামী মারা গেলে তার স্ত্রীদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেয়া হয়। তবে এবার এটাও বন্ধ করতে চান আইনমন্ত্রী মাস।তিনি বলেন, ‘প্রত্যেককে অবশ্যই আইন মেনে চলতে হবে। সে এদেশে বড় হয়েছে, বা অন্য স্থান থেকে এখানে এসে পৌঁছেছে- সবার ক্ষেত্রেই একই বিধান।’ এছাড়া জোরপূর্বক বিবাহ এবং বাল্যবিবাহও মেনে নেয়া হবে না বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা