,

জেনে নিন আমের পাতার অসাধারণ যত স্বাস্থ্য উপকারিতা

21553-boroস্বাস্থ্য ডেস্ক : আম খেতে সবাই পছন্দ করে। আমের স্বাস্থ্য উপকারিতার বিষয়েও কারো সন্দেহ নেই। কিন্তু আম পাতাও স্বাস্থ্যের জন্য অনেক উপকারি যা আনেকেই জানেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রোগ নিরাময়ে আম পাতার ব্যবহার বর্ণনা করা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আম পাতার স্বাস্থ্য উপকারিতাগুলো সম্পর্কে-

১। ডায়াবেটিস নিরাময়েঃ-
কচি আমের পাতায় ট্যানিন নামক অ্যান্থোসায়ানিডিন থাকে যা প্রারম্ভিক ডায়াবেটিস নিরাময়ে খুবই কার্যকরী। আম পাতা শুকিয়ে গুঁড়ো করে একটি বৈয়মে রেখে দিন। প্রতিদিন ১ চামচ আমপাতার গুঁড়ো গরম পানিতে সিদ্ধ করে চায়ের মত পান করতে পারেন অথবা তাজা পাতা পানিতে ভিজিয়ে সারারাত রেখে দিন, সকালে পানিটি ছেঁকে নিয়ে পান করুন। ডায়াবেটিসের সূত্রপাত হয়েছে এমন রোগীদের জন্য আম পাতা অনেক উপকারি। শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে ও হাইপারগ্লাইসেমিয়া কমাতে সাহায্য করে কচি আমপাতা।

২। আমাশয় ভালো করেঃ-
আম পাতা আমাশয় নিরাময়ে কাজ করে যা ঐতিহ্যগতভাবে ব্যবহার হয়ে আসছে। রোদ থেকে দূরে ছায়াতে রেখে আম পাতা শুকিয়ে গুঁড়া করে নিয়ে মসৃণ পাউডার তৈরি করা হয়। আন্ত্রিক রোগ নিরাময়ের জন্য দিনে কয়েকবার এই পাউডার খেতে হবে।

৩। হাইপারটেনশন কমায়ঃ-
আম পাতায় হাইপোট্যান্সিভ উপাদান আছে যা উচ্চ রক্তচাপ কমতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ কমানোর জন্য তিন সপ্তাহ যাবত প্রতিদিন কয়েকবার আম পাতার চা পান করুন।

৪। উদ্বিগ্নতা কমায়ঃ-
আম পাতা ভেজানো পানি ধীরে ধীরে চুমুক দিয়ে খেলে শান্ত বা স্থির হতে সাহায্য করে। যেহেতু আম পাতায় রক্ত চাপ কমানোর উপাদান আছে তাই এটি অ্যাংজাইটি দূর করতেও খুব ভালো কাজ করে।

৫। কিডনি ও পিত্তপাথর অপসারণ করেঃ-
আম পাতার চা কিডনি ও পিত্তপাথর ভাঙ্গতে ও দেহ থেকে বাহির হয়ে যেতে সাহায্য করে। পাথর অপসারণের জন্য এক গ্লাস পানিতে আম পাতা চূর্ণ মিশিয়ে পান করুন।

৬। মাড়ির সমস্যায়ঃ-
আম পাতার ছাই দাঁত ব্যথা কমতে সাহায্য করে। আম পাতা সিদ্ধ পানি দিয়ে কুলকুচি করলে মুখের বিভিন্ন প্রকার সমস্যায় উপকার পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা