,

আহসান উল্লাহ মাস্টার হত্যা: বিএনপি নেতাসহ ৬ জনের ফাঁসি বহাল

ahsanullah_muster_16289_1465975843নিউজ ডেস্ক : আহসান উল্লাহ মাস্টার হত্যার ঘটনায় বিএনপি নেতা নূরুল ইসলামসহ ৬ জনের ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া ও ৭জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে এবং একজনের বহালসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। খালাস দেয়া হয়েছে ১১ জনকে।

বাকি আসামিদের ২ জন মারা যাওয়ায় মামলা নিষ্পতি করা হয়েছে। এছাড়া একজন পলাতক থাকায় তার বিষয়ে কোনো রায় ঘোষণা করেননি আদালত। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে ২০০৫ সালের ১৬ এপ্রিল এ মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের রায়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়, খালাস পান অন্য দু’জন।

এক যুগ আগে গাজীপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যার ঘটনায় করা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট আজ এ রায় ঘোষণা করেন।

গত ৮ জুন আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি গ্রহণ শেষে বেঞ্চ রায়ের এ দিন ধার্য করা হয়।

এর আগে ১৪ জানুয়ারি থেকে আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও ফৌজদারি বিবিধ আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন।

ঘটনার পরদিন নিহতের ভাই মতিউর রহমান টঙ্গী থানায় মামলা করেন। মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে টঙ্গী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুর পর তার ছেলে জাহিদ আহসান রাসেল ওই আসনের সংসদ সদস্য।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা