,

বড্ড দেরিতে উরুগুয়ের জ্বলে ওঠা

uruguayস্পোর্টস ডেস্ক : ঘুমটা অবশেষে ভাঙল উরুগুয়ের। কিন্তু বড্ড দেরি হয়ে গেল। সর্বনাশ যা হওয়ার আগেই তো হয়েই গেছে। প্রথম দুই ম্যাচ হেরে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল উরুগুয়ের। আজ জ্যামাইকার সঙ্গে ৩-০ গোলের জয়টা সান্ত্বনা ছাড়া আর কিছুই নয়।

আগের ম্যাচে খেলতে না পারার জন্য ডাগ আউটে ঘুষি মেরে ক্ষোভ জানিয়েছিলেন লুইস সুয়ারেজ। পরে অবশ্য কোচের কাছে ক্ষমা চেয়েছেন। চোট থেকে এখনো সেরে ওঠেননি, গুরুত্বহীন ম্যাচটা তাই সাইডবেঞ্চ থেকেই দেখেছেন। কিন্তু তাঁর জায়গায় যাঁর জ্বলে ওঠার কথা, সেই এডিনসন কাভানি আরও একবার নিষ্প্রভ। পিএসজি স্ট্রাইকার সহজ সুযোগগুলো কাজে লাগাতে পারলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। একটা গোল হয়েছে আত্মঘাতী। বাকি দুটি গোল মাতিয়াস করুহো ও আবেল হার্নান্দেজের।

সুয়ারেজের বদলে নামা হার্নান্দেজের একটা শট ম্যাচের শুরুতেই ঠেকিয়ে দিয়েছেন জ্যামাইকান গোলরক্ষক আন্দ্রে ব্লেক। ২১ মিনিটে হার্নান্দেজই গোল করে এগিয়ে দেন উরুগুয়েকে। প্রথমার্ধে ব্লেক বাধা না হয়ে দাঁড়ালে আরও গোল পেতে পারতেন হার্নান্দেজ।

জ্যামাইকা দ্বিতীয়ার্ধের শুরুটা ভালোই করেছিল। কিন্তু উরুগুয়ের ফার্নান্দো মুসলেরা ঠেকিয়ে দিয়েছেন মাইকেল হেক্টরের শট। পরে গ্যারেথ ম্যাকলিয়ারির শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। প্রথমার্ধেই কাভানি দুইটি সুযোগ কাজে লাগাতে পারেননি, দ্বিতীয়ার্ধে অবশ্য তাঁর শট ফিরে আসে পোস্টে লেগে। ৬৬ মিনিটে উরুগুয়ের দ্বিতীয় গোলেও হার্নান্দেজের অবদান। তাঁর শট ঠেকাতে গিয়ে জ্যামাইকার জে ভন ওয়াটসন জড়িয়ে দিয়েছেন নিজের জালে। কাভানি এরপর আরও দুটি সুযোগ পেয়েও গোল করতে পারেননি। ৮৮ মিনিটে উরুগুয়ের হয়ে তৃতীয় গোল করেছেন মাতিয়াস করুহো।

এই সান্ত্বনার জয় নিয়েই বাড়ি ফিরছে উরুগুয়ে। ব্রাজিলও চলে গেছে আগেই। বড় দলগুলোর মধ্যে আর্জেন্টিনা ও কলম্বিয়া ছাড়া আছে কেবল চিলি। বর্তমান চ্যাম্পিয়ন সেই চিলির ভাগ্যও ঝুলছে সুতোর ওপর। শেষ ম্যাচ হেরে গেলে বাড়ির পথ ধরতে হবে তাদেরও। কাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় প্রাণবাজি রেখে পানামার মুখোমুখি হবে চিলি। সকাল আটটায় গ্রুপ–সেরা হতে মাঠে নামবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া।

এ জাতীয় আরও খবর

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন