,

সংখ্যালঘুদের নিরাপত্তা: সরকারই সক্ষম, কারও সাহায্যের দরকার নেই : তথ্যমন্ত্রী

enu_1নিউজ ডেস্ক : সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তাদানে বিদেশী কোনো রাষ্ট্রের সাহায্যের দরকার নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই সবার নিরাপত্তা দানে সক্ষম। সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা দানে সরকার আন্তরিক বলেই ২০ হাজার মন্দিরে কোনো হামলা হয়নি।

সোমবার দুপুরে সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক সমস্যা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের হিন্দুরা তাদের নিরাপত্তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়েছেন বলে গতকাল রোববার খবর দিয়েছে ভারতের সরকারি বার্তাসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআই।

এতে বলা হয়, বাংলাদেশে হিন্দু ও অন্য ধর্মাবলম্বীদের ওপর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ঝুঁকিতে থাকা সংখ্যালঘুরা প্রতিবেশী দেশটির সরকার প্রধানের হস্তক্ষেপ চেয়েছে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী রানা দাসগুপ্ত পিটিআইকে বলেছেন, সবচেয়ে বড় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়টি বাংলাদেশে ঝুঁকির মুখে। প্রতিবেশী ভারত হিন্দু প্রধান দেশ। নরেন্দ্র মোদি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী। তার (মোদি) উচিত এ বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে বিষয়টি অবহিত করা হলে তথ্যমন্ত্রী আরো বলেন, ‘বর্তমানে ধর্মের সঙ্গে ধর্মের সংঘাত চলছে না। কতিপয় জঙ্গি ও সন্ত্রাসী সরকারকে বেকায়দায় ফেলতে সংখ্যালঘুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ওপর হামলা চালাচ্ছে। তারা গুপ্তহত্যা করছে।’

তবে দোষীদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা