,

শান্তিরক্ষা মিশন থেকে সৈন্য প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই বাংলাদেশের

 

নিজস্ব প্রতিবেদক :জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে সৈন্য প্রত্যাহারের কোনও পরিকল্পনা সরকারের নেই। বাংলাদেশ জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে জানিয়েছে, শান্তিরক্ষা মিশন থেকে সৈন্য প্রত্যাহার করা হচ্ছে না। কয়েকদিন আগে মিডিয়ায় প্রকাশিত এ সংক্রান্ত খবর বিভিন্নটি সম্পূর্ণ মিথ্যা।

 

fbff07a8a0629270e273b3ec656f323c-575d9225d70fe
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা অত্যন্ত সুনামের সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন। আমাদের কোনও সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা নেই।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে জাতিসংঘের মহাসচিবের টেলিফোন আলাপ বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, তাদের মধ্যে আলাপ হয়েছে। কিন্তু শান্তিরক্ষী বাহিনী নিয়ে একটি শব্দও বলা হয়নি। কারণ তারা অন্য বিষয় নিয়ে আলাপ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী রিয়াদে অবস্থানকালে গত সপ্তাহে বান কি মুনকে ফোন করে সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করার বিষয়ে উদ্বেগ জানান। একইসঙ্গে কালো তালিকা থেকে সৌদি আরবকে বাদ দেওয়ার জন্য অনুরোধ জানান।

 

 

ওই কর্মকর্তা আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক অনুষ্ঠানের যোগ দেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিবকে অংশ নেওয়ার অনুরোধ জানান। এ সময় তিনি বলেন কালো তালিকা রিপোর্ট প্রমাণ নির্ভর হওয়া উচিত। একইসঙ্গে সৌদি আরবকে এ কালো তালিকা থেকে বাদ দেওয়া অনুরোধ জানান।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক কোনও মন্তব্য করেননি।

গত শুক্রবার জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ সুদান থেকে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করছে কিনা—এই বিষয়ে একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, জাতিসংঘকে এ ধরনের কিছু জানানো হয়েছে বলে আমার জানা নেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা