,

ঝুলে গেল আইকন টাওয়ার নির্মাণ চুক্তি

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকার পূর্বাচলে ১৪২ তলাবিশিষ্ট আইকন টাওয়ার নির্মাণে রোববার বিকেলে চুক্তি হওয়ার কথা থাকলেও তা হয়নি।
রোববার অর্থ মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের আবাসন নির্মাতা প্রতিষ্ঠান কেপিসির সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা ছিল। কবে নাগাদ এ চুক্তি হবে এ বিষয়ে সংশ্লিষ্টরা কিছুই জানাতে পারেননি। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

Icon_Tower1465739578

২০১৬-১৭ অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত একটি স্বপ্নের টাওয়ার নির্মাণের কথা উল্লেখ করছিলেন। তিনি বলেছিলেন, ১৪২ তলাবিশিষ্ট আইকন টাওয়ার, একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। ঢাকার পূর্বাচল ও নিকটস্থ এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর গড়ে তোলার উদ্যোগ হিসেবে এসব মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 

 

পরিকল্পনা অনুযায়ী, কনভেনশন সেন্টারের মূল মিলনায়তনে একসঙ্গে ৫ হাজার লোকের বসার ব্যবস্থা থাকবে। স্পোর্টস কমপ্লেক্সের মূল স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ৫০ হাজার।অর্থমন্ত্রী বলেছিলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলে কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার হবে। দেশি-বিদেশি সবার কাছে পূর্বাচল আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন স্থান হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি গ্রুপের কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত কালী প্রদীপ চৌধুরী। তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইতিমধ্যে ঢাকায় এসেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা