,

সুইসাইড স্পটে শাকিবের প্রেম শিকারী শ্রাবন্তী!

sakib-srabonti-700x336বিনোদন প্রতিবেদক : ইংল্যান্ডের ইস্টবোর্নের কাছাকাছি। কাছেই ইস্ট অব সেভেন সিস্টারস। বিশাল এলাকা জুড়ে চক হেডল্যান্ড বিচি হেড। এর উচ্চতা এতোটাই যে, পৃথিবীর সবচেয়ে সাংঘাতিক সুইসাইড স্পটগুলোর মধ্যে অন্যতম এটি। কিনারে গিয়ে দাঁড়ালেই বিপদ! ওখানে শ্রাবন্তীকে নিয়ে হাজির হলেন শাকিব খান।

না, না। ভয় পাওয়ার কিছু নেই। তারা সুইসাইডের ধার-পাশ দিয়েও যাননি। গেছেন প্রেম করতে! ‘শিকারী’ ছবিতে অভিনয় করছেন তারা। ওখানে দাঁড়িয়ে শাকিব-শ্রাবন্তী রোমান্টিক গানের শুটিং করলেন।

শ্রাবন্তীর পরনে আকাশী রঙের শাড়ি। আর সাদা কোর্ট-প্যান্ট-জুতোয় শাকিব একেবারেই মিস্টার হ্যান্ডসাম! আশা করা যেতেই পারে, সুইসাইড স্পটে তাদের প্রেমটা জমবে ভীষণ!

শুটিং সেটে উপস্থিত ছিলেন ভাস্বতী ঘোষ। তিনি তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘কিছুদিন আগে বিচি হেডে এসেছিলাম। এখানে সূর্যের রশ্মিতে গায়ের রঙ এমনভাবে পুড়ে যায় যে, মাসখানেকেও তা ঠিক হয় না। সাহেবরা এ সব কথা ভালোভাবেই জানেন। কিন্তু লং ড্রাইভ শেষে এখানে এসে পোশাক পরিবর্তন করেন তারা। ওই দিন বিকিনি পরিহিত বেশ কজন সুন্দরীকেও দেখা যায় বিচি হেডের ওপরে রোদ মাখাতে। তবে এখানে যতই রোদ থাকুক না কেন হিমেল হাওয়া গায়ে এসে ঝাপটা মারে। নায়িকা শ্রাবন্তী কিন্তু এসব সামলে বেশ ফিনফিনে পোশাক পরে শট দিয়েছেন। যদিও গায়ের রঙ পুড়ে যাওয়া নিয়ে কিছুটা চিন্তাও ছিল নায়িকার।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা