,

আজ বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস

 
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস আজ। শিশু অধিকার সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ শিশু শ্রম প্রতিরোধের লক্ষ্যে আন্তর্জাতিক শিশুশ্রম সংস্থা (আইএলও) ২০০২ সাল থেকে প্রতিবছর দিবসটি পালন করে আসছে।‘অ্যান্ড চাইল্ড লেবার ইন সাপ্লাই চেইন-ইটস এভরিওয়ানস বিজনেস’ বা ‘উৎপাদন থেকে পণ্য ভোগ, শিশু শ্রম বন্ধ হোক’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশসহ বিশ্বের ৮০টি দেশ এ দিবসটি পালন করা হচ্ছে।

download

আইএলও’র সর্বশেষ এক পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে প্রায় ১৬ কোটি ৮০ লাখ শিশু নানাভাবে শ্রম বিক্রি করছে। তাদের অর্ধেক প্রায় সাড়ে ৮ কোটি শিশু নানারকম ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত।‘জাতীয় শিশু শ্রম জরিপ ২০১৩’ অনুযায়ী বাংলাদেশে প্রায় ৩৪ লাখ ৫০ হাজার শিশু কোনও না কোনও শ্রমে নিয়োজিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এ জরিপে দেখা যায়, এর মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশুই বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।

 

শিশু শ্রম নিরসনে বাংলাদেশ সরকার ৩৮টি ঝুঁকিপূর্ণ শ্রম নির্ধারণ করে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বন্ধের অঙ্গীকার করেছে। এ অঙ্গীকার বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমজীবী শিশুদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে ঝুঁকিপূর্ণ পেশা থেকে সাধারণ শ্রমে নিযুক্ত করার উদ্যোগ নিয়েছে।শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ইতোমধ্যেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ১৪-১৮ বছর বয়সী ৬০ হাজার শিশুকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের আত্মনির্ভরশীল করে তুলে অপেক্ষাকৃত কম পরিশ্রমের কাজে নিয়োগ দেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ায় ২০২১ সালের মধ্যে শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম বন্ধ করা সম্ভব। শিশু শ্রম বন্ধে সারাদেশে সচেতনতা সৃষ্টিতে জেলা ভিত্তিক কমিটি গঠন করা হবে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

 

 

শিশুশ্রম বন্ধে বাংলাদেশে কাজ করছে বেশ কিছু আন্তর্জাতিক ও জাতীয় বেসরকারি সংস্থা। এর মধ্যে রয়েছে ইউনিসেফ, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, বাংলাদেশ শ্রম ও গবেষণা প্রতিষ্ঠান, আইন ও শালিস কেন্দ্র, ওয়ার্ল্ড ভিশন, সিএসআইডি, অপরাজেয় বাংলাদেশ, তরঙ্গ, শাপলানীড়, ইডুকো, কোয়ালিশন ফর আরবান পুওর, ডন ফোরাম, তেরেদেশ নেদারল্যান্ড।

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে ১৩টি শিশু অধিকার সংগঠনের নেটওয়ার্ক ‘এ্যালায়েন্স এগেইন্সট চাইল্ড লেবার’ (এসিএল) আজ ছায়ানট মিলনায়তনে আলোচনা সভা এবং শ্রমজীবী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

এছাড়াও রাজধানীর সমাজসেবা অধিদফতর মিলনায়তনে অপরাজেয় বাংলাদেশ শ্রমজীবী শিশুদের অংশ গ্রহণে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। এ চিত্রাংকন প্রতিযোগিতায় দেড়’শ শ্রমজীবী শিশু অংশ নেবে। এছাড়া ও শ্রমজীবী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে। খবর বাসস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে