,

সালমানের চড়ের প্রতিশোধ!

 
বিনোদন ডেস্ক :রণবীরের সঙ্গে সালমান খানের ঝামেলাটা অনেক আগের। রণবীরকে নাকি কষে চড় মেরেছিলেন সালমান। গুঞ্জন আছে, সেই চড়ের প্রতিশোধ নিতেই নাকি ক্যাটরিনা কাইফকে ভাগিয়ে নেন রণবীর।ঘটনা অনেক আগের। তখন বলিউডে রণবীরের অভিষেকও হয়নি। ওই সময় একটি নাইটক্লাবে একটি পার্টিতে এই দুই তারকার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে সালমান ক্ষুব্ধ হয়ে রণবীরকে চড় মারেন। সবার সামনে এভাবে অপমানিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন রণবীর।

154720katrina-salman-dhoom_copy

 

ঘটনার পরে নাকি সালমানের বাবা সেলিম খান ঋষি কাপুরের কাছে বিষয়টির জন্য ক্ষমাও চেয়েছিলেন। ওই ঘটনার পর থেকেই এ দুই তারকা একে অপরকে এড়িয়ে চলেন।

পরে বলিউডে অভিষেক হয় সালমান খানের প্রেমিকা ক্যাটরিনা কাইফের। দীর্ঘদিন প্রেম করেন সালমান-ক্যাট। একসঙ্গে বহু ব্যবসাসফল সিনেমাও উপহার দিয়েছেন বলিউডে। তবে দীর্ঘদিনের সেই প্রেমের পাঠ চুকিয়ে ক্যাটরিনা কাইফ নতুন করে প্রেম শুরু করেন রণবীরের সঙ্গে। লিভ টুগেদারও করেন তারা।

কিন্তু এখন রণবীরের সঙ্গেও ক্যাটরিনার ব্রেকআপ হয়ে গেছে। তাই অনেকের ধারণা, সালমান খানের সেই চড়ের প্রতিশোধ নিতেই তার প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ভাগিয়ে নেন রণবীর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা