,

১৫ জুন হিলারির পক্ষে ওবামার প্রচারণা শুরু

 
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনকে সমর্থন দেয়ার পর তার পক্ষে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা প্রচারণা শুরু করবেন। তিনি মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।ওবামা দিনক্ষণও ঠিক করে ফেলেছেন। ১৫ জুন তিনি হিলারির পক্ষে প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন। হিলারি-ওবামার এ যৌথ প্রচারণা শুরু হবে উইসকিনসন রাজ্যের গ্রিন বে শহর থেকে।

index_131220

 

এদিকে, হিলারির মনোনয়ন নিশ্চিত হওয়ার পর এবারই প্রথম তাকে সমর্থন দেয়ার কথা জানালেন ডেমোক্রেট দলের অন্য প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। খবর এএফপি, রয়টার্স, বিবিসি ও ওয়াল স্ট্রিট জার্নালের।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলেরই মনোনয়ন চূড়ান্ত হবে ১৮ থেকে ২১ জুলাইয়ের মধ্যে।এ সময় দুই দলেরই জাতীয় কনভেনশন হওয়ার কথা রয়েছে। তার আগেই প্রয়োজনীয় ডেলিগেটের ম্যাজিক ফিগারে পৌঁছে গেছেন ডেমোক্রেট দলের হিলারি। এ জয়ের পর তার সমর্থনে কাজ করার কথা ব্যক্ত করেন ওবামা।

 

তিনি বলেন, হিলারি ক্লিনটন হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে যোগ্য। তাই তিনি হিলারির সঙ্গেই আছেন। সম্প্রতি এক টুইটার বার্তায় দেশটির প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী সাবেক ফার্স্ট লেডি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি এভাবেই অনুষ্ঠানিক সমর্থন জানান ওবামা। এছাড়া ডেমোক্রেট দলের সমর্থকদের প্রতি একসঙ্গে কাজ করার জন্য ঐক্যের ডাক দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা