,

জেনে নিন জিরার যত ঔষধি গুণ

21163-boroস্বাস্থ্য ডেস্ক : খাবারের স্বাদ এবং গন্ধ বৃদ্ধিতে জিরার বিকল্প নেই। কয়েক দানা জিরা খাবারের স্বাদ পরিবর্তন করে দেয় বহুগুণ। রান্নায় ব্যবহৃত এই জিরার রয়েছে নানা ঔষধি গুণ। জিরার ঔষধি গুণের কারণে ঘরোয়া এবং হারবাল ওষুধে জিরা ব্যবহার হতে দেখা যায়। তাই চলুন জেনে নেওয়া যাক জিরার ঔষধি গুণগুলো-

১। কোষ্ঠকাঠিন্য রোধেঃ-
কিছু পরিমাণে জিরা তাওয়াতে বাদামী রং না হওয়া পর্যন্ত ভেজে নিন। ঠান্ডা হলে জিরা গুঁড়ো করুন। এক গ্লাস পানি অথবা মধুর সাথে জিরার গুঁড়ো মিশিয়ে খালি পেটে খান। এছাড়া খালি পেটে জিরা চা পান করতে পারেন। নিয়মিত পানে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে দেয়।

২। হজমশক্তি বৃদ্ধিঃ-
এক চা চামচ জিরা এক গ্লাস পানিতে সিদ্ধ করে নিন। পানি বাদামী রং হয়ে আসলে চুলা বন্ধ করুন। ঠান্ডা হলে এটি পান করুন। এই পানীয়টি দিনে তিনবার পান করুন। এটি আপনার হজম শক্তি বৃদ্ধি করবে এবং পেট ব্যথা কমিয়ে দেবে। জিরার ঔষধি গুণাবলী হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

৩। ক্যান্সার প্রতিরোধেঃ-
Cancer Research Laboratory of Hilton Head Island, South Carolina, USA এক গবেষণায় দেখছে যে, জিরার উপাদানসমূহ ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। প্রতিদিনকার খাবারে জিরা ব্যবহার করুন।

৪। অ্যাজমা এবং ঠান্ডা দূর করতেঃ-
দুই কাপ পানিতে এক টেবিল চামচ জিরা এবং একটি আদা কুচি দিয়ে জ্বাল দিন। এটি জ্বাল হয়ে আসলে ঠান্ডা করে এটি পান করুন। এটি আপনার ঠান্ডা, গলা ব্যথা দূর করে দেবে। এমনকি অ্যাজমা সমস্যা দূর করতে সাহায্য করবে।

৫। অনিদ্রা দূর করতেঃ-
যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন জিরা তাদের জন্য মহৌষধ। রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ জিরার চা পান করে নিন। পানিতে জিরা ফুটিয়ে মধু মিশিয়ে খেতে পারেন। এর সাথে রাখুন কলা। দেখবেন খুব সহজে ঘুম চলে এসেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা