,

রাতে পর্দা উঠছে ইউরো ফুটবলের

euroস্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকার ফুটবলের মত ইউরোপেও শুরু হচ্ছে উৎসবের আমেজ। ফ্রান্স নগরী সেজেছে নতুন সাজে। পুরো শহর জুড়ে ফুটবল তারকাদের বড় বড় পোস্টার, বিলবোর্ড। সবকিছুর পেছনে একটাই কারণ, ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ইউরো চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর শুরু হচ্ছে আজ।

বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক ফ্রান্স এবং রোমানিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা ওঠবে ইউরোর। ২৪টি দলের গ্রুপ এবং নকআউট পর্ব মিলিয়ে মোট ম্যাচ ৫১টি। ফ্রান্সের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ১৯৬০ সালে এই ফ্রান্সেই ৪টি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয় টুর্নামেন্টটি। তবে এবারই প্রথম ২৪ দলের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

এবারের ইউরোতে যোগ হয়েছে কিছু নতুন নিয়মও। যেমন ডি-বক্সের ভেতর আগে ডিফেন্ডাররা ফাউল করলে একই সঙ্গে পেনাল্টি এবং তাকে লাল কার্ড দেখাতে পারতেন রেফারি। এখন লাল কার্ড নয়, দেখানো হবে হলুদ কার্ড। ম্যাচ শুরুর আগে মাঠ পরিদর্শনের সময়ও লাল কার্ড দেখতে পারেন খেলোয়াড়রা। সঠিকভাবে গোল নির্ণয়ের জন্য রয়েছে অত্যাধুনিক গোললাইন টেকনোলজি।

তবে ফুটবলীয় এ উৎসবে আছে শঙ্কার ছায়াও। মাঠের খেলা নিয়ে যতটা ভাবনা তার চেয়ে বেশি নিরাপত্তা নিয়ে চিন্তা ফ্রান্স সরকারের। গত নভেম্বরে প্যারিসে স্টেডিয়ামের বাইরে হামলার পর থেকে ইউরোর আয়োজন নিয়ে উদ্বেগ আছে। সাম্প্রতিক সময়ে হামলার পরিকল্পনাকারী গ্রেফতার ও যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা জারির ঘটনায় সে উদ্বেগ আরও বেড়েছে। ফ্রান্স সরকারও তাই নভেম্বরে জারি করা জরুরি অবস্থা ইউরোর শেষ পর্যন্ত বজায় রেখেছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দশটি ভেন্যু ও সমর্থক জোনগুলোতে নিয়োজিত করা হয়েছে নব্বই হাজারের বেশি নিরাপত্তাকর্মী।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা