,

এইচএসসি ভর্তি-আবেদনের সময় ১০ ঘণ্টা বাড়লো

নিজস্ব প্রতিবেদক : একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সময় ১০ ঘণ্টা বাড়িয়েছে বোর্ড কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা । পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে এই আবেদনের সময় শেষ হওয়ার কথা থাকলেও তা আর ১০ ঘণ্টা বাড়ানো হলো।

ssc-result-500x290

 

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে এই সময় বাড়ানোর খবর জানানো হয়।বোর্ড জানায়, প্রায় ছয় হাজার শিক্ষার্থীর আবেদনপত্র জমা পড়েনি অথচ তারা আবেদন ফি জমা দিয়েছেন। এ কারণেই বিশেষ বিবেচনায় সময় বাড়ানো হলো।বৃহস্পতিবার রাত পর্যন্ত মোট ১২ লাখ ৮৫ হাজার ৪০৩ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন জমা পড়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।গত ২৬ মে থেকে আবেদন নেওয়া শুরু করে। মোবাইল ফোনে এসএমএস করে এসব আবেদন নেওয়া হয়। এছাড়া অনলাইনেও ছিলো আবেদনের সুযোগ।

 

 

শুক্রবার সকালে আবেদন নেওয়া শেষ হলে সেগুলো যাচাই-বাছাই করে ১৬ জুন ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। পরে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি এবং ভর্তির তথ্য জানানো হবে ১৮ থেকে ২২ জুনের মধ্যে। আর অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি হতে হবে ২৩ থেকে ৩০ জুনের মধ্যে।তবে বিলম্ব ফি দিয়ে আগামী ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।২০১৬-১৭ শিক্ষাবর্ষে এইচএসসি’র ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা