,

বাবুল আক্তারের স্ত্রী হত্যার দৃশ্যমান কোন অগ্রগতি নেই

Babul-Akhter20160607140047পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতু হত্যাকাণ্ডের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, মাহমুদার মোবাইলটি পাওয়া যাচ্ছে না।
ঘটনার দিন বাবুল আক্তারের স্ত্রীর মোবাইলে তার ছেলের স্কুল থেকে ক্ষুদে বার্তা পাঠানোর যে খবর ছড়িয়েছে, এর সত্যতা সম্পর্কে তিনি বলেন, ঘটনার পর থেকে মাহমুদার মোবাইলটি পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এছাড়া স্কুল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, তারা কোনো ক্ষুদে বার্তা পাঠায়নি। তারপরও তার মুঠোফোনের কললিস্ট পেলে তা যাচাই-বাছাই করে দেখা হবে। এদিকে হত্যাকাণ্ডের তথ্য ও বস্তুগত অনেক অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সব দিক বিশ্লেষণ করে তদন্ত এগোচ্ছে। একটু সময় নিচ্ছি মূল জায়গায় আসতে।
পুলিশ কমিশনার বলেন, কেন, কারা, কীভাবে প্রথমবারের মতো পুলিশ সদস্যের পরিবারের ওপর হামলা করল তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
উল্লেখ্য, গত রোববার সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা।

jagonews24.com

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা