,

২০১৯ সালের কোপা আসর ব্রাজিলে

 

স্পোর্টস ডেস্ক :কোপা আমেরিকার শতবর্ষ পূর্তির বিশেষ আসরটি যুক্তরাষ্ট্রে চলমান। কোপার পরবর্তী আসরটির আয়োজক দেশের কথা জানিয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল সংস্থা কনমেবল। ২০১৯ সালে কোপার ৪৬তম আসরটি ফুটবলের তীর্থভূমি হিসাবে পরিচিত ব্রাজিলে অনুষ্ঠিত হবে। কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডোমিঙ্গোয়েজ তা নিশ্চিত করেছেন।

 

102252318_10-660x420

বর্ণনাক্রমিক রোটেশন পদ্ধতিতে ২০১৫ সালের কোপা আসরটি ব্রাজিলেই আয়োজনের কথা ছিল। কিন্তু প্যাকেট ক্যালেন্ডার এবং বিভিন্ন দিক বিবেচনা করে চিলিকে ওই আয়োজকের দায়িত্ব দেওয়া হয়।সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করে আসছে ব্রাজিল। ২০১৩ সালে ঘরের মাঠে কনফেডারেশন কাপ আয়োজনের পর ২০১৪ সালে বিশ্বকাপ আয়োজন করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা। তা ছাড়া আগস্ট মাসেই গ্রীষ্মকালীন অলিম্পিকের পর্দা উঠবে দেশটিতে।

 

২০১৯ সালে ব্রাজিলকে স্বাগতিক হিসেবে এখনও অফিসিয়াল ঘোষণা দেয়নি কনমেবল। তবে যুক্তরাষ্ট্রে এক সাক্ষাতকারে ব্রাজিলের প্রতি ইঙ্গিত দিয়ে কোপা সভাপতি আলেজান্দ্রো ডোমিঙ্গোয়েজ বলেন, ‘যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টের গ্রেট একটি স্বাগতিক দেশ। যেমনটা গতবার চিলি ছিল এবং ২০১৯ সালে ব্রাজিল যেভাবে থাকবে। মানুষ এই আসর উপভোগ করবে। ফুটবল অসাধারণ একটি খেলা এবং আমি আশা করি এটি সব বাধা ভেঙ্গে সবার কাছে গিয়ে পৌঁছবে।’
এর আগে ১৯১৯, ১৯২২, ১৯৪৯ এবং ১৯৮৯ সালে কোপা আমেরিকা টুর্নামেন্টের আয়াজক ছিল ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা