,

লঞ্চের কেবিনে অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যা

j_115663_0চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে এমভি আবে জমজম লঞ্চের কেবিনে অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের ম্যানেজারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
লঞ্চটির কেবিন বয় রিয়াদ হোসেন জানায়, গত সোমবার রাত আটটার দিকে হাইমচরের নীলকমল থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে দুইজন লঞ্চে উঠে ১১২নং স্টাফ কেবিনটি ভাড়া নেয়।

মঙ্গলবার সকাল ছয়টার দিকে ঢাকার সদরঘাটে স্বামী পরিচয় দেয়া ওই ব্যক্তি লঞ্চ থেকে নেমে যায়। সাড়ে নয়টার দিকে চাঁদপুরের উদ্দেশে লঞ্চটি ছেড়ে দেয়ার পর জানালা দিয়ে কেবিনের মধ্যে ওই নারীর লাশ দেখতে পায় লঞ্চের বয়রা। বেলা একটার দিকে চাঁদপুর ঘাটে লঞ্চটি পৌঁছলে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের ম্যানেজারসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লা জানান, ওই নারী অন্তঃসত্ত্বা ছিল। ধর্ষণের পর তাকে হত্যা করা হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের ম্যানেজার ইউনুস মিয়া, কেরানি ফরহাদ হোসেন, কেবিন বয় রিয়াদ হোসেন, সুজন প্রামানিক ও সোহাগ খানকে আটক করা হয়েছে। লাশ উদ্ধারের সময় তার মাথার পেছনের দিকে তারকাঁটা মারা ছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা